স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই এলাকার বাসিন্দা জগন্নাথপুর বাজার তদারক কমিটির সাবেক সেক্রেটারী টেইলার্স আফিস উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না—–রাজিউন। বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ইকড়ছইস্থ নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ৬ ছেলে ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। জগন্নাথপুর বাজারের সফল দর্জি ব্যবসায়ী আফিস উদ্দিন (৭০) অত্যন্ত সদালাপী ও সুপরিচিত ব্যক্তি ছিলেন। বুধবার আছরের নামাজের পর ইকড়ছই আলীয়া মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের ২য় পুত্র জগন্নাথপুর থানা মসজিদের ইমাম হাফিজ আনোয়ার হোসেন। জানাযার নামাজে জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ¦ আব্দুল মনাফ সহ বিপুল সংখ্যক ধর্মপ্রান মুসলমানগন উপস্থিত ছিলেন।