নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব ক্বারী মাওলানা মো. শামছুল হক এর অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা ও আশ শামছ স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার মাদ্রাসার হলরুমে অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হাজী মো. জমশেদ মিয়া তালুকদার এর সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা এনাম উদ্দিন আহমদ এর পরিচালনায় আলোচনা সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী হাফিজ মো. রিয়াজ উদ্দিন, ইসলামি সংগীত পরিবেশন করেন হাফিজ মো. হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. নূরুল হক।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইছামতী কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. ছালিক আহমদ, বুরাইয়া কামিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা মো. আব্দুল কাদির,
রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মো. মানিক, কাইরঘাট দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. লুৎফুর রহমান, মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. আমিরুল ইসলাম, পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. নজির উদ্দিন আহমদ, অধ্যক্ষ মাওলানা মো. মঈনুল ইসলাম পারভেজ।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, আল-ইহসান মাদ্রাসার সুপার আব্দুল ওয়াহিদ, মনু মো. মতছির আলী, রসুলগঞ্জ জামেয়া কোরআনিয়া আলিম মাদ্রাসার সাবেক ছাত্র জগন্নাথপুর উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ এর সাধারন সম্পাদক ও সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা নূর আহমদ, মো. খালিদ হাসান, মো. আবু তৈয়্যব, মো. রায়হান, আলী মো. ইউসুফ, মো. কয়ছর মিয়া, মো. আবু তাহের, তরুণ সংগঠক সমাজ সেবক মো. ইসলাম উদ্দিন জসীম, ছালেহ আহমদ ছালিক ও মোস্তাকিম আহমদ।
এসময় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র/ ছাত্রী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষক আলহাজ্ব ক্বারী মাওলানা মো. শামছুল ইসলাম এর হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।