স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে বন্দুক ও ৩ রাউন্ড গুলি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ৩ রাউন্ড গুলিসহ উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের মৃত ওয়াহিদ উল্লার ছেলে কবির মিয়া (২৯), মৃত দানিছ উল্লার ছেলে আমির উদ্দিন (৩২) , আজর আলীর ছেলে জাহাঙ্গীর (৩৫) ও জগন্নাথপুর পৌরশহরের ইসহাকপুর এলাকার খলিলুর রহমানের ছেলে শাহিনুর মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত সহ অজ্ঞাতনামা কযেকজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে । আজ রবিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে ।