০১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি আলোচনা সভা

  • Update Time : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
  • / 674

স্টাফ রিপোর্টার::
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” প্রতিপাদ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হিলিপ-এলজিইডি’র সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১০টায় বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন,

জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, এলজিইডির উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক সালাউদ্দিন , অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডের সম্পাদক মো: আব্দুল হাই, হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহা পারভীন প্রমূখ ।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি আলোচনা সভা

Update Time : ০৭:৫৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০