স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ পি.এইচ.ডি ডিগ্রী অর্জনে সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান (১৪ মার্চ) শনিবার ।
মাদরাসার গভর্ণিংবডি , শিক্ষকবৃন্দ , সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের আয়োজনে মাদরাসা মিলনায়তনে সকাল ১০টায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা, প্রধান বক্তা থাকবেন জগন্নাথ বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো: রইছ উদ্দীন ।
বিশেষ অতিথি থাকবেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো: আতাউর রহমান, সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শায়েখ আহমদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামছুল ইসলাম, সিলেট ল‘ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতাউর রহমান কামালী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার সভাপতি আলহাজ সৈয়দ লাল মিয়া। বাদ মাগরিব ইসলামী সাংস্কৃতিক সভায় সংগীত পরিবেশনায় থাকবেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ প্রতিষ্ঠাতা পরিচালক, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, কলরব:: আহমদ আব্দুল্লাহ , অনুরাগ:: মুহি উদ্দিন খান, অনুরাগ:: কবি আনোয়ার হুসাইন গুলজার, মুচকি হাসিঁ:: সুফিয়ান বিন এনাম।
তিলাওয়াত করবেন : ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ ক্বেরাত পরিচালক হাফিজ ক্বারী মুজাম্মিল আহমেদ। অনুষ্ঠানে আমন্ত্রন জানিয়েছেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার গভর্ণিংবডি, শিক্ষকবৃন্দ , সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীবৃন্দ।