স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর আগুনকোনা গ্রামের বাসিন্দা উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষবিদ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদক পি.এইচ.ডি ডিগ্রী অর্জনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার গভর্নিংবডি, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যুগ্ম সচিব সৈয়দপুরের কৃতি সন্তান সৈয়দ জগলুল পাশা বলেছেন সৈয়দ রেজওয়ান আহমদ দেশের সর্বোচ্চ ডিগ্রী অর্জন করে শুধু সৈয়দপুরের সুনাম বয়ে আনেননি তিনি জগন্নাথপুর, সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের সুনাম বয়ে এনেছেন।
সৈয়দ রেজওয়ান আহমদ মাদরাসায় যোগদানের পর থেকে জরাজীর্ণ সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া মাদরাসাকে সুনামধন্য বিদ্যাপীঠে স্থান করে নিয়েছেন। সৈয়দ রেজওয়ান আহমদ সৈয়দপুর গ্রামের জন্য একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন তার হাত ধরে মাদরাসাটি আরো বেশি সুনাম কুড়িয়ে আনবে এমন প্রত্যাশা করেন ।
তিনি মাদরাসার মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যারা মেধাবী শিক্ষার্থী টাকার অভাবে লেখা পড়া করতে পারছেনা তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে মাদরাসার একাডেমিক উন্নয়ন সহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিরষদের চেয়ারম্যান আতাউর রহমান, সিলেট ল’ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট সৈয়দ মহসিন আহমদ, জগন্নাথপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হলিয়ারপাড়া মাদরাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আতাউর রহমান কামালী।
সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার গভর্ণিংবডির সদস্য সৈয়দ মনোয়ার আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য বিশিষ্ট ক্রীড়া ব্যক্ত্ত্বি সৈয়দ ছাব্বির আহমদ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী গীতিকার সৈয়দ দুলাল আহমদ, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নুরুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী মো: তারিক আহমদ, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাদরাসার গভর্নিংবডির সদস্য সৈয়দ হুসবান নূর, মাদরাসার গভর্নিংবডির সদস্য সাবেক ইউপি সদস্য মাওলানা মুনসিফ আলী, মাদরাসার সাবেক ছাত্র যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ জালাল আবদিন, তরুন সমাজসেবী সৈয়দ মুছাব্বির আহমদ,
সৈয়দপুর টাইটেল মাদ্রাসার শিক্ষক মুফতী সৈয়দ মাওলানা শামীম আহমদ, সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার বাংলা প্রভাষক এডি এম ফখর উদ্দিন আহমদ। মাদরাসার সাবেক শিক্ষার্থী আবিদ মল্লিকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নিজাম উদ্দিন, মাদরাসার সাবেক শিক্ষার্থী মো: রাসেল আহমদ, সৈয়দ ছাইদুল হক, সৈয়দ তানভীর জুবের, শেখ জাবের, নাঈম আহমদ, সৈয়দ নাহিদ আহমদ, জাকির হোসেন, মাহবুবুর রহমান, আবু তাহের, মাদরাসার আালিম ২য় বর্ষের ছাত্র শামছুন্নূর মিয়া, প্রথম বর্ষের ছাত্র হাফেজ আলী আহমদ প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মো: রুহুল আমীন। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী সৈয়দ মদচ্ছির আলী, যুক্তরাজ্য প্রবাসী জহুরুল ইসলাম, নুরুল ইসলাম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ ছালেহ আহমদ ছোট মিয়া, মুরব্বী নুরুল ইসলাম, সৈয়দ গেদু মিয়া,
হাফিজ মো: কবির আহমদ, মুফতি সৈয়দ নোমান আহমদ, মাওলানা আশরাফ আহমদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিলু মিয়া, রফিকুল ইসলাম বাচ্ছু, খয়রুল ইসলাম, মুফতি সৈয়দ মাওলানা শামীম আহমদ, ডা: সৈয়দ তৈফুর রহমান, সৈয়দ মর্তুজ আলী, সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান প্রমূখ। পরে সংবর্ধিত অতিথি অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদকে সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয় ।
সন্ধ্যায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ প্রতিষ্ঠাতা পরিচালক, কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, আহমদ আব্দুল্লাহ , মুহি উদ্দিন খান, কবি আনোয়ার হুসাইন গুলজার, সুফিয়ান বিন এনাম।