জগন্নাথপুরে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর আয়োজনে দু-দিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন

স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ,সুনামগঞ্জ ইউনিট কর্তৃক জগন্নাথপুরে শিক্ষার্থীদের দু-দিন ব্যাপি মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন হয়েছে । জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫৩ জন শিক্ষার্থীদের প্রশিক্ষন কর্মশালার দেয়া হয়েছে ।

রবিবার উদ্বোধনী অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর আজীবন সদস্য এবং জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, সহকারি শিক্ষক গুরুপদ সূত্রধর, দৈনিক ইত্তেফাক ,সবুজ সিলেট ও এনটিভি ইউরোপ প্রতিনিধি মো: আব্দুল হাই প্রমূখ ।

কর্মশালায় রেডক্রস ও রেডক্রিসেন্ট জন্ম ও ইতিহাস , যুব রেডক্রিসেন্টের উৎপত্তি ক্রম বিকাশ ও সহশিক্ষা কার্যক্রম , রেড ক্রিসেন্টের মূলনীতি ও রেড ক্রিসেন্টের প্রতীক , দূর্যোগের ধারণা, মহামারী নিয়ন্ত্রনে স্বেচ্ছাসেবকদের ভূমিকা ,ট্রেসিং সম্পর্কে ধারণা , প্রাথমিক চিকিৎসা কি , ফিট, মূর্চ্ছা ,অজ্ঞান । দ্বিতীয় দিনের কর্মশালায় পূর্ব দিনের পাঠ মূল্যায়ন , মানসিক আঘাত, পানিতে ডোবা, সাপ ও পোকা মাকড়ের কামড়,হাড়ভাঙ্গা , পোড়া , রক্তপাত , রক্তদান কর্মসূচী, রোগী পরিবহন , হাড়ভাঙ্গা , ব্যবহারিক সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষক শাহজাহান আলম সিদ্দিকী ,মো: সেরুজ্জামান শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন ।

আজ সোমবার প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষিত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান বলেছেন, দেশের প্রতিটি দূর্যোগময় মূহুর্ত ছাড়াও সামাজিক সকল কর্মকান্ডে রেডক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম প্রশংসনীয় ।

তিনি প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহনকৃত শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জনের প্রতি গুরুত্বারোপ করে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমে সহযোগিতার আহবান জানান । রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ ইউনিট এর আজীবন সদস্য এবং জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি ,মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান টুনুর সভাপতিত্বে বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির প্রশিক্ষক শাহজাহান আলম সিদ্দিকী ,

প্রশিক্ষক মো: সেরুজ্জামান, মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার যুগ্ম সম্পাদক বাবুল খান মুন্না, তরুন সমাজকর্মী ইমরান খান, মানবাধিকার কর্মী শাহ জাহান আহমদ রাজু, শাকিল আহমদ প্রমূখ। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান কর্মশালায় অংশগ্রহনকৃত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *