স্টাফ রিপোর্টার::
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী “মুজিব বর্ষ“ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ জগন্নাথপুর শাখার উদ্যোগে গরীব অসহায় নারী পুরুষ ও শিশু কিশোরদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান এবং রুহ্ আফজা খাওয়ানো হয়েছে ।
এ উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মাদরাসা মোড়ে হামদর্দ শাখায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দিন ।
হামদর্দ জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক মো: মহিন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হামদর্দ এর হাকীম রেযওয়ানুল হক , শাহীদুল ইসলাম মো: আকরাম হোসেন, ,ব্যবসায়ী মিলন গোপ প্রমূখ ।