স্টাফ রির্পোটার:-
কাজ নেই, খাবার নেই এমন অবস্থায় জগন্নাথপুর পৌর শহরের গৃহবন্ধী সকল পেশার মানুষজন পড়েছেন চরম বিপাকে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণের প্রভাবে সারা বিশ্ব এখন মহা দূর্যোগে । বিশেষ করে ছিন্নমূল,হতদরিদ্র এবং নিম্ন আয়ের পরিবারের লোকজন অনেকটাই দিশেহারা হয়ে অতিকষ্টে দিন যাপন করছেন ।
এসব অসহায় দরিদ্র কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী শাহ মো: ছোট মিয়া ও যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারী । জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডে ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ৫ ও ৬ নং ওয়ার্ডের ৮শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা নাছিমা- ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী শাহ মো: ছোট মিয়া ও হবিবপুর এলাকার বাসিন্দা আরাফাত রহমান কোকো স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী দুলদুল বারীর অর্থায়নে জগন্নাথপুর পৌর শহরের ৫ ও ৬নং ওয়ার্ডের ৮শত পরিবারের মধ্যে পৃথক ভাবে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয় ।
শুক্রবার জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সমাজকর্মী শামীনুর রহমানের তত্ত্বাবধানে পৃথক সময়ে শহরের বাড়ি জগন্নাথপুরে ৪শত এবং জগন্নাথপুর এলাকায় ৪শত পরিবারের মধ্যে চাল, ডাল ভোজ্যতেল, আলু সহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ ও বাড়ি বাড়ি পৌছে দেওয়া হয়।
পৃথক দুটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় আছিমনগর মোকামবাড়ীর বাসিন্দা শাহ খোয়াজ আলী, নাছিমা -ফারহানা কিন্ডারগার্টেন স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান , সমাজকর্মী আলকাব আলী, বারিক মিয়া, আবরু মিয়া, কুটি মিয়া, ধন মিয়া,আতিকুর রহমান মিটু, মনির মিয়া, সাজন মিয়া, দিলশাদ আহমদ, রাজু আহমদ, রুয়েল আহমদ,ফয়সল আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ত্রান সামগ্রী বিতরণ দাতা শাহ মো: ছোট মিয়া ও দুলদুল বারী জানিয়েছেন, তৃতীয় ধাপে পৌর শহরের ৪ নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ডের অসহায় দরিদ্রদের ত্রান বিতরণ করা হবে । মহা এই দূর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী এই দুই সমাজকর্মী ।