১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নারী চিকিৎসক সহ দুইজন করোনায় আক্রান্ত

  • Update Time : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / 1066

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের নারী চিকিৎসক সহ দু-জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পৃথক আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে জগন্নাথপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা আট জন।

এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ছয় জন। আজ শনিবার ওই নারী চিকিৎসককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য জনকে সিলেট শহীদ শামসুউদ্দিন হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর জানান, বুধবার ওই নারী চিকিৎসকের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

শুক্রবার মধ্য রাতে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তার রিপোর্ট পজিটিভ আসে। মঙ্গলবার উপজেলার সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নে বাসিন্দা এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়।

বৃহস্পতিবার ওই ব্যাক্তির রিপোর্ট পজিটিভ আসে। তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে পাঠানো হয়েছে । ওই ব্যাক্তির বাড়ি সহ ছয়টি বাড়ি লকডাউন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে নারী চিকিৎসক সহ দুইজন করোনায় আক্রান্ত

Update Time : ০২:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০