স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরে ৩৪টি জিপিএ-৫ সহ এসএসসি ও দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (৩১ মে) প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায়, এবছর জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শ ৫৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২৫টি জিপিএ-৫ সহ কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন।
পাশের হার ৯৪.৯৩। যা গত তিন বছরের তুলনায় অনেক বেশি। এদিকে ১৮টি মাদ্রাসা থেকে ৬শ ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে ৯টি জিপিএ-৫ সহ উর্ত্তীণ হয়েছে ৫শ ২জন। পাশের হার ৮০.৪৫। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল সন্তোষজনক।