এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ শতভাগ অর্জনে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় উপজেলার র্শীষে
- Update Time : ১২:১৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / 896
স্টাফ রিপোর্টার :
উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। দুটি জিপিএ-৫ সহ শতভাগ ফলাফল অর্জন করায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকটের মধ্যে দিয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি মো: ছায়াদ আলীর ঐকান্তিক প্রচেষ্ঠায় মানসম্মত শিক্ষা কার্য্যক্রমের কারনে এবং বিদ্যালয়টির অভিভাবক কমিটির সভাপতি শিক্ষানুরাগী সমাজকর্মী মো: আজাদ আলীর সহযোগিতায় সাফল্যজনক ফলাফলে কর্মরত শিক্ষক সহ তাদের প্রতি অভিনন্দন জানিয়েছেন অভিভাবক সহ বিভিন্ন মহল।
এবার এসএসসি পরীক্ষায় স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৬৯ জন শিক্ষার্থী অংশ করে দুটি জিপিএ -৫ সহ শতভাগ ফলাফল অর্জন করে।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি ছায়াদ আলী জানান, ২০১৭ সালে সাফল্য জনক ফলাফলের পাশাপাশি বরাবরের মতই বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমে সুনাম রয়েছে।
তিনি আরো জানান সরকারি নিয়োগে আমি সহ ৪জন শিক্ষক ছাড়াও ৪জন প্যারা শিক্ষক কর্মরত রয়েছেন। দীর্ঘ দিন ধরে শিক্ষক সংকটের মধ্যে দিয়ে আমরা আন্তরিকতার সাথে পাঠদান চালিয়ে যাওয়ায় কাক্ষিত ফলাফল এসেছে। বিদ্যালয়টির অভিভাবক কমিটির সভাপতি মো: আজাদ আলী জানান,
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার সাফল্যজনক ফলাফলে শুধু আমাকে নয় পুরো উপজেলাবাসী এবং প্রাক্তন শিক্ষার্থীদের আন্দোলিত করেছে। বিদ্যালয়টির সুনাম অব্যাহত রাখতে অনেকটাই নিজ অর্থ ব্যয় করে প্যারা শিক্ষক দ্বারা সরকারি শিক্ষক সংকট সাময়িক দূরী করনের মাধমে বিদ্যালয়টির সুষ্টু শিক্ষা কার্য়ক্রম পরিচালিত হচ্ছে।










