১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহারের চেক বিতরণ

  • Update Time : ০৮:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০
  • / 1650

মো: হোসাইন জাকির ::

করোনা ভাইরাস সংক্রামন পরিস্থিতিতে সারাদেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার মসজিদ সমূহের অনুকুলে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ২৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার সকাল ১১টায় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন , সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও ইসলামীক ফাউন্ডেশন জগন্নাথপুরের মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
এসময়  ইসলামিক ফাউন্ডেশনের জগন্নাথপুরের ফিল্ড সুপার ভাইজার সুহেল মাহমুদ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

পরে উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ৫শ ১২টি মসজিদের অনূকুলে ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহারের প্রতিটি মসজিদকে ৫ হাজার টাকা করে ২৫ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ইমাম মুয়াজ্জিনদের ঈদ উপহারের চেক বিতরণ

Update Time : ০৮:১৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০