১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিদ্দিক আহমদের শোক
- Update Time : ০৬:৪৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 787
স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ।
শোকর্বাতায় তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় চারনেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পুত্র মোহাম্মদ নাসিম আজীবন জাতির পিতার আর্দশ ও মুক্তিযুদ্ধের চেতনায় অটল ছিলেন।
মোহাম্মদ নাসিমের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবন দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
২০১৪-২০১৮ মেয়াদে সরকাররে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ১৯৯৬-২০০১ মেয়াদে স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণর্পূত এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়রে মন্ত্রী হিসেবে মোহাম্মদ নাসিম দায়িত্ব পালন করেছেন।










