১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

  • Update Time : ০৬:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০
  • / 604

জগন্নাথপুর টুডে ডেক্স::

করোনা ভাইরাসে গত একদিনে ৩৮ জনের মৃত্যু  হযেছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জন। এ দিনে আরও তিন হাজার ৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলেন ৯০ হাজার ৬১৯ জন। 

সোমবার (১৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

রবিবারের থেকে আজ সুস্থতার হার বেশি, কারণ বাসায় এবং উপসর্গবিহীন যারা সুস্থ হয়েছেন তাদের এই তালিকায় যুক্ত করা হয়েছে। এই তথ্য আইইডিসিআর সরবরাহ করেছে। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৫ হাজার ২৯৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ২৭ জন।

তিনি ৫৮টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের। গত ২৪ ঘণ্টা যারা সুস্থ হয়েছেন তাদের মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৪ হাজার ২৭ জন।

বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

Update Time : ০৬:০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২০