স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর ইয়াং স্টার এর উদ্যোগে এবং ইয়াং স্টার এর প্রতিষ্ঠাতা এমদাদুল হক ও আঙ্গুর মিয়ার সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গ্রামের শাহ আনর মামদ এর বংশধর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিবেদিত শ্রীরামসী গ্রামের যুক্তরাজ্যের তালিগবারা জামে মসজিদের ফাউন্ডার প্রেসিডেন্ট আব্দুল গনি, কমিউনিটি ব্যক্তিত্ব আজাদ আলী, আওয়ামী লীগ নেতা বেলাল উদ্দিন আলী, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চাঁন মিয়া রাজন, ডরসেট আওয়ামী লীগ নেতা আব্দুস শহীদ, সিরাজ উদ্দিন, হিথ্রো আওয়ামী লীগ নেতা আঙ্গুর মিয়া, ইউভিল জামে মসজিদের ফাউন্ডার আব্দুল গফুর, আওয়ামী লীগ নেতা আব্দুল মুছাব্বির মাষ্টার, শ্রীরামসী ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান হেলাল উদ্দিন আলী, লন্ডনের সলিসিটর কামাল উদ্দিন আলীর সার্বিক অর্থায়নে বিপুল সংখ্যক কর্মহীন খেটে খাওয়া অসহায় দরিদ্র লোকজনদের মধ্যে শীতবস্ত্রের কম্বল ও খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
জগন্নাথপুর ইয়াং স্টারের আয়োজনে গতকাল শুক্রবার বিকেল ৩টায় শ্রীরামসী গ্রামস্থ শাহ জাফর মামদ ও শাহ আনর মামদ এর বংশধর মাষ্টার বাড়িতে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর ইয়াং স্টারের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ। 
জগন্নাথপুর ইয়াং স্টারের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাহি ও যুগ্ম সম্পাদক মিটন দেব’র যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর আলম পিয়াস, জগন্নাথপুর ইয়াং স্টারের সাংগঠনিক সম্পাদক রনি রাজ, তরুন সমাজসেবী আব্দুল মুকিত ফারদিন প্রমূখ। বক্তারা আর্ত মানবতার সেবায় অসহায় দরিদ্রদের কল্যাণে মহতী উদ্যোগ গ্রহনে অভিনন্দন জানান এবং এর অগ্রযাত্রা অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর ইয়াং স্টারের সিনিয়র সদস্য তৈয়বুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সমাজসেবা সম্পাদক জহুর মিয়া, জগন্নাথপুর ইয়াং স্টারের উপদেষ্ঠা নূর আহমদ রুদ্র, উবায়দুল হক জাবেদ, রেজওয়ান কোরেশী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মামুনুর রমীদ, শাহ জাহান সিদ্দিকী, জিয়াউল হক জিয়া, জুয়েল হোসেন, কয়েস, কাওসার, খোকন, নাঈম, তানভীর, জাবেল, সাইদুল, বিশাল, ইউসুফ আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ জগন্নাথপুর ইয়াং স্টারের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণে আর্থিক সহযোগিতার সাথে জড়িত সকল প্রবাসী সহ বিশ^বাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন শ্রীরামসী বায়তুল মা’মর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছির। পরে ৩লক্ষাধিক টাকা ব্যায়ে ২শতাধিক অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
জ. টুডে / এইচ কবির
Reporter Name 










