2:11 am, Wednesday, 18 February 2026

সোমবার দেশে আসছে জগন্নাথপুর ও বিলেতের প্রিয় ব্যক্তি হাজি তছির আলীর মরদেহ

  • Reporter Name
  • Update Time : 03:04:52 pm, Sunday, 31 January 2021
  • 1124 Time View

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আলী মঞ্জিলের বাসিন্দা জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের ইসি মেম্বার, একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য শাখার সভাপতি, ঢাকার ফকিরেরপুলস্থ আবাসিক হোটেল এ্যারোমা রিজেন্সির পরিচালক বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব জগন্নাথপুর ও বিলেতের প্রিয় মূখ হাজি তছির আলীর মরদেহ সোমবার ( ১ ফেব্রুয়ারী) যুক্তরাজ্য থেকে দেশে আসছে।

মরহুম হাজি তছির আলীর ছোট ভাই জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি মো: আজাদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার ( ১ ফেব্রুয়ারী) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মরদেহ গ্রহন করবেন। বিকেল অনুমান ৩টায় জগন্নাথপুর পৌর শহরস্থ বাড়ি জগন্নাথপুর আলী মঞ্জিলে আমাদের নিজ বাসভবনে মরদেহ নিয়ে আসা হবে।

ঐদিন স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৫টা ১০ মিনিটের সময় মরহুমের জানাযার নামাজ শেষে হবিবপুরস্থ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। জানাযার নামাজে উপস্থিত থাকার সকল ধর্মপ্রান মুসল্লীগনের প্রতি অনুরোধ জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করেছেন।

এছাড়াও জানাযার নামাজ পূর্ব মরহুম তছির আলীর সর্বশেষ রেখে যাওয়া স্মৃতি চিহৃ বাড়ির পাশে মহল্লাবাসীর যৌথ উদ্যোগে মুন্সিপাড়া জামে মসজিদ (প্রস্তাবিত স্থানে) বিশেষ মোনাজাতের জন্য মরদেহ কিছু সময়ের জন্য রাখা হবে বলে জানিয়েছেন মরহুমের ছোট ভাই আজাদ আলী।
প্রসঙ্গত: যুক্তরাজ্য কমিউনিটি ও দেশের সর্বস্তরের নাগরিকবৃন্দের অত্যন্ত প্রিয় ব্যক্তি ক্রীড়াঙ্গন ও মানবতার কল্যাণে অবদান সৃষ্ঠিকারী ৫২বছর বয়েসী হাজি তছির আলী সোমবার ( ১৮ জানুয়ারী ) বাংলাদেশ সময় দুপুর ১২টায় লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

লন্ডনে অবস্থানরত মরহুম তছির আলীর ছোট ভাই সজ্জাদ আলী জানান, শুক্রবার (২৯ জানুয়ারী) জুমার নামাজের পর যুক্তরাজ্যের বৃহৎ ইষ্ট লন্ডন জামে মসজিদে মরহুমের প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য জীবনের অধিকারী মরহুম হাজি তছির আলীর মৃত্যুতে পরিবার, পরিজন, বন্ধু মহল সহ সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। শোক বিহবল পরিবারে চলছে শোকের মাতম।

জ.টুডে/ এ হাই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

সৈয়দ তালহা আলমের পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে আসছেন শেখ শামছুল ইসলাম

সোমবার দেশে আসছে জগন্নাথপুর ও বিলেতের প্রিয় ব্যক্তি হাজি তছির আলীর মরদেহ

Update Time : 03:04:52 pm, Sunday, 31 January 2021