স্টাফ রিপোর্টার:
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার নব-গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত সভায় ১৫ই আগস্টে ঘাতকের হাতে নিহত বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল সহ ও মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদ এবং উপজেলা শেখ রাসেল পরিষদ সদস্য সামিনুর রহমানের ভাই উপজেলা যুবলীগ নেতা সদ্য প্রয়াত মাহবুবুর রহমান ভূইয়া ও উপজেলা শেখ রাসেল পরিষদের তামিম আহমেদের প্রয়াত চাচার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নব-গঠিত কমিটির আহ্বায়ক ইমাদ উদ্দিন আকাশের সভাপতিত্বে, যুগ্ম-আহ্বায়ক জুয়েল হোসেন ও জিল্লুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহমদ, সুয়েব আহমদ মুছা, সেলিম রেজা, সিনিয়র সদস্য ছাদিকুর রহমান, মেহেদী হাসান মাহাদি, গোলাম দস্তগীর জনি, রুদ্র দাস, সফু আহমদ প্রমূখ।
এসময় নব-গঠিত কমিটির সদস্য তাওহীদ বক্স রবি, প্রণব দেবনাথ, আমীর হামজা, হাসান আহমদ, আবু জিহাদ শিশির, সুলেমান হোসেন সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখাকে সু-সংগঠিত করে পুরো উপজেলায় এর কার্যক্রমকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন সভাপতি ইমাদ উদ্দিন আকাশ।
Reporter Name 










