জগন্নাথপুরের রানীগঞ্জে সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সৌদি আরবে বসবাসরত শিক্ষানুরাগী, সমাজসেবী ও দানশীল ব্যক্তিদের সমন্বয়ে আর্ত মানবতার কল্যাণে প্রতিষ্ঠিত রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের উদ্যোগে ও সংগঠনের বাংলাদেশ শাখার সার্বিক তত্ত্বাবধানে রানীগঞ্জ ইউনিয়নের অসহায়, দরিদ্র মানুষজনদের মধ্যে শীত বস্ত্রের কম্বল বিতরণ করা হয়েছে। এবং শিক্ষা ও সামাজিক কার্যক্রমে অন্যন্য ভূমিকা রাখায় ৬জন গনমাধ্যম কর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু বলেছেন সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা তাদের কষ্ঠার্জিত অর্থ দেশ ও নিজ এলাকার কল্যাণে ব্যয় করছেন। প্রবাসীদের অন্যন্য অবদান দেশবাসী আজীবন স্মরন রাখবে। তিনি আর্ত মানবতার কল্যাণে ভূমিকা রাখায় রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং তাদের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রীর রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন মানবিক কল্যাণে সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীরা গুরুত্বপূর্ন ভূমিকা রাখছেন। এছাড়াও শিক্ষা ও সামাজিক কল্যাণে রয়েছে তাদের প্রশংসনীয় ভূমিক। অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম এবং গনমাধ্যম কর্মীদের সংবর্ধনা প্রদান করায় সৌদি আরব প্রবাসী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি মো: সুন্দর আলী, সাবেক সাধারন সম্পাদক ডা: শেখ ছদরুল ইসলাম।

রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের বাংলাদেশ শাখার সভাপতি আমির উদ্দিন (ছোট) এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল বাছিত (সজলু) এর পরিচলনায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি দৈনিক ইত্তেফাক ও এনটিভি ইউরোপ এর প্রতিনিধি মো: আব্দুল হাই, রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রবাস শাখার অর্থ সম্পাদক পারভেজ আহমেদ, সংগঠনের উপদেষ্টা মোতাহীর আলী নুনু, এমদাদ মিয়া, ইতালী প্রবাসী দাতা সদস্য নিজাম উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, সহ-সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক হিবলু তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, অর্থ সম্পাদক শেখ আবু তাহের প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৌদি আর প্রবাসী সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদক সিলেট প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সংবর্ধিত অতিথি দুলন মিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি ক্বারী আব্দুল বাছিদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দৈনিক শ্যামল সিলেট পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, যায়যায়দিন পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদ, সিলেট পোষ্ট এর জগন্নাথপুর প্রতিনিধি সুজাত আলী, সংবাদকর্মী আব্দুল রহমান, সংগঠনের উপদেষ্টা মন্তোষ দেব মলয়, আমির উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠনের প্রবাস শাখার সাবেক সভাপতি শেখ মুসা, সমাজ সেবক হুমায়ুন তালুকদার, রাজিব তালুকদার, দুদু মিয়া, রাজিব মিয়া, মিনার মিয়া, মো. রুহেল আহমদ, গোলজার মিয়া, আসাদ মিয়া, আব্দুস সামাদ, জিয়াউর হক, মজনু মিয়া, আকরাম হোসেন, রাসেন্দ্র বাবু, দিবাংশু রায়, রিপন আহমদ, রায়হান তালুকদার, মো: কাউছার মিয়া, মো: মেহেরুল বশর, মো: কিবরিয়া মিয়া, বদরুল আমিন, সোহেল মিয়া, জামিয়াত মিয়া, ফুয়াদ হাসান মাহি, আব্দুল্লাহ মিয়া, মো. সাজু, মো: কামরান সহ এলাকার বিভিন্ন পেশাজীবির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত ৬জন গনমাধ্যম কর্মীদের মধ্যে সৌদি আরব প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এবং রানীগঞ্জ ইউনিয়নের ৩শত অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্রের কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ। এদিকে রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আরব প্রবাসী সংগঠন কর্তৃক ২০২১সালের প্রকাশিত বর্ষপুঞ্জি ক্যালেন্ডার উম্মোচন করেন অতিথিবৃন্দ।

সামাজিক, শিক্ষা, আর্ত মানবতার সেবায় ব্রত নিয়ে প্রতিষ্ঠিত রানীগঞ্জ ইউনিয়ন সৌদি আর প্রবাসী সংগঠন বাংলাদেশ শাখার সদ্য ঘোষিত কমিটির নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মুসা মিয়া, সদস্য মো: জিয়াউর রহমান, আলহাজ¦ তোফায়েল তালুকদার, মো: পারভেজ আহমদ। কার্যকরি পরিষদের সভাপতি আমির উদ্দিন (ছোট), সিনিয়র সহসভাপতি ক্বারী আব্দুল বাছিত, সহ-সভাপতি ফেরদৌস আহমদ, সহ-সভাপতি জিয়াউর হক, সহ-সভাপতি জাকির হোসাইন, সহ-সভাপতি ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আব্দুল বাছিদ (সজলু), যুগ্ম সাধারন সম্পাদক দুলন মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক আকরাম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক রানা মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মিনার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সিপন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাবের তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো: সোহাগ,

সাংগঠনিক সম্পাদক এ এস রোমন, কোষাধ্যক্ষ শেখ আবু তাহের, সহ কোষাধ্যক্ষ তাহিনুর ইসলাম, সহ কোষাধ্যক্ষ মো: কিবরিয়া, সহ কোষাধ্যক্ষ মো: আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সুজাত আলী, সহ প্রচার সম্পাদক রাজীব আহমদ, সহ প্রচার সম্পাদক হৃদয় আহমদ, সহ প্রচার সম্পাদক মো: জুবেদ আহমদ, দপ্তর সম্পাদক সেরিম আহমদ, সহ দপ্তর সম্পাদক কাওছার আহমদ, সহ-দপ্তর সম্পাদক সালমান আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শিব্বির আহমদ জুয়েল, সহ সাংস্কৃতিক সম্পাদক আব্দুর হক, সহ সাংস্কৃতিক সম্পাদক ফুয়াদ হাসান মাহি, সহ সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ চৌধুরী, ধর্ম সম্পাদক ক্বারী সৈয়দ মিজান, সহ-ধর্ম সম্পাদক সাইফুল হাসান শিবলু, সহ-ধর্ম সম্পাদক হাফিজ হেলাল আহমদ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আকবর হোসেন, সহ ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান, সহ ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রায়হান মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ মাষ্টার,

সহ শিক্ষা বিষয়ক সম্পাদক নুর উদ্দিন শিপন, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক শেখ রবিউল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক জুয়েল আহমদ মাহিন, সহ- আন্তর্জাতিক সম্পাদক রাজিব আহমেদ, সহ- আন্তর্জাতিক সম্পাদক অনিক আহমদ সুমন, সমাজসেবা সম্পাদক রায়হান তালুকদার, সহ- সমাজসেবা সম্পাদক জুমেল মিয়া, সহ-সমাজসেবা সম্পাদক সুজন রাজ, ক্রীড়া সম্পাদক আলী নূর মিয়া, সহ-ক্রীড়া সম্পাদক রাব্বি তালুকদার, সহ-ক্রীড়া সম্পাদক মো: জামিয়াত হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক শেখ রুকন মিয়া, সহ-কৃষি বিষয়ক সম্পাদক সাজু মিয়া, সম্মানিত সদস্য মো: হামিদ মিয়া, আকমল হোসেন, মো: নাঈম আহমদ, সায়মন ইসলাম জুম্মান, সায়েক আহমদ, জালাল আহমদ, জাহিদুল ইসলাম, আল-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *