০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশ এসল্ট মামলার স্বাক্ষীকে প্রান নাশের হুমকি

  • Update Time : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / 910

স্টাফ রিপোর্টার :-
জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোনা গ্রামে কুখ্যাত ডাকাত আব্দুল হাসিমকে গ্রেফতার করতে গিয়ে ডাকাত আব্দুল হাসিমের স্বজনদের হামলায় পুলিশ আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ডাকাত আব্দুল হাসিমকে প্রধান আসামী করে ৫৩জনের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা রুজু করা হয়।

এই মামলায় ঐয়ারকোনা গ্রামের মৃত সৈয়দ আবুল ছোবহানের ছেলে মো: সালামকে স্বাক্ষী রাখা হয়। সম্প্রতি পুলিশ এসল্ট মামলার আসামীরা আদালত থেকে জামিনে এসে পুলিশ এসল্ট মামলার স্বাক্ষী মো: সালামকে হত্যার হুমকি প্রদান করা হয়। শুক্রবার মো: সালাম জগন্নাথপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ ঐয়ারকোনা গ্রামের মৃত হাছন উল্ল্যার ছেলে জমির আলী, মৃত ওয়াহিদ উল্ল্যার ছেলে সিরাজ মিয়া, সিরাজ মিয়ার ছেলে জাবেদ মিয়া ও মৃত তৈয়ব আলী উরফে ডুমন মিয়ার ছেলে আব্দুল খালিক সহ অজ্ঞাতনামা ৮/১০জনের বিরুদ্ধে এ অভিযোগটি দায়ের করেন।

মো: সালাম অভিযোগে উল্লেখ করেন, গত ২৯ মার্চ রাত ৯টায় বাড়িতে যাওয়ার পথে আসামী জমির আলীর বাড়ির সামনে পৌছা মাত্র জমির আলী সহ তার অন্যান্য সহযোগিরা প্রানে হত্যার জন্য রামদা দিয়ে ধাওয়া করে।

এসময় চিৎকারে গ্রামের অন্যান্য লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। মো: সালাম অভিযোগে আরো উল্লেখ করেন পুলিশ এসল্ট মামলার স্বাক্ষী হওয়ার কারনেই পুলিশ এসল্ট মামলার কিছু সংখ্যক আসামী সহ তাদের সহযোগিরা প্রানে হত্যা সহ লাশ গুম করার হুমকি দিয়ে বেড়াচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনে থানা পুলিশের সু-দৃষ্ঠি কামনা করেন মো: সালাম।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পুলিশ এসল্ট মামলার স্বাক্ষীকে প্রান নাশের হুমকি

Update Time : ০৮:৩৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১