জগন্নাথপুরে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার:-
বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।

স্বাস্থ্য বিধি মেনে দুপুরে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে দেশ একটি স্বাধীন সার্বোভৌম রাস্ট্রে পরিণত হয়।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়শীল রাস্ট্রে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি উন্নয়নের অগ্রযাত্রায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল,

আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মকসুদ মিয়া কোরেশী, আওয়ামী লীগ নেতা বখতিয়ার মিয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান,

রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, সাবেক সাধারন সম্পাদক ডা: ছদরুল ইসলাম, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজমল হোসেন মিঠু, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক হাজি আব্দুল তাহিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সহ-সভাপতি ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন, বকুল গোপ, হুমায়ুন আহমদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, ছাত্রলীগ নেতা মতিউর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *