আওয়ামী লীগ নেতা সৈয়দ মনোয়ার আলীর দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সৈয়দপুর সাধারণ পাঠাগারের পরিচালক সৈয়দ মনোয়ার আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর সৈয়দপুর হযরত শাহ শামসুদ্দিন (রহঃ) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

উপজেলার সৈয়দপুর হাড়িকোনা গ্রামের সন্তান আওয়ামী লীগের ত্যাগী কর্মী সৈয়দ মনোয়ার আলী বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।

শোক প্রকাশ:- সৈয়দ মনোয়ার আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, পৌর সভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া,

যুক্তরাজ্যের সাউথ শীল্ডস আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দপুর যুব পরিষদ নর্থ ইষ্ঠ ইউকের সভাপতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মকসুদ কোরেশী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক শশীকান্ত গোপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুস মিয়া,

সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, সাধারন সম্পাদক সাবের কামালী, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোস্তাক কোরেশী। শোক বার্তায় মরহুম মনোয়ার আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *