স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় ৪জন গুরুতর আহত হয়েছেন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। হামলায় গুরুতর আহতরা হলেন উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাও নয়াগাঁও (বলাই নগর) গ্রামের আব্দুল আজিজ বলাই মিয়া (৯০), আলাই মিয়া (৫০), মুক্তার মিয়া (৩৫), জুবেল মিয়া (২০)। ঘটনাটি ঘটেছে রবিবার ঘোষগাও নয়াগাঁও (বলাই নগর) গ্রামে। এঘটনায় আহত আব্দুল আজিজ বলাই মিয়ার ছেলে সফু মিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহতদের পরিবারের লোকজন জানান, ঘোষগাও নয়াগাঁও (বলাই নগর) গ্রামের বলাই নগর মসজিদের মোতাওয়াল্লী এলাকার প্রবীণ মুরব্বী আব্দুল আজিজ বলাই মিয়ার সাথে একই গ্রামের আমির উদ্দিনের বিরোধ চলছিল। এর জের ধরে আমির উদ্দিন ও তার সহযোগিরা আব্দুল আজিজ বলাই মিয়া সহ তার লোকজনের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আব্দুল আজিজ বলাই মিয়া সহ তার পক্ষের ৪জন গুরুতর আহত হন।
এলাকার লোকজন জানান, ডাকাতি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত আমির উদ্দিন এলাকার নিরিহ লোকজনদের মারধোর সহ বিভিন্ন ভাবে হয়রানির অভিযোগ রয়েছে। সম্প্রতি গরু চুরির অভিযোগ রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। এছাড়াও ডাকাতি মামলায় জেল থেকে বেরিয়ে পুনরায় অব্যাহতভাবে অপরাধ কর্মকান্ড চালিয়ে আসছে আমির উদ্দিন।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।