০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টে চিলাউড়া ইউনাইটেড ক্লাব বিজয়ী

  • Update Time : ০৭:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
  • / 522

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া ইউনাইটেড ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপুল উৎসাহ উদ্দীপনায় ও বর্ণাঢ্য আয়োজনে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে রবিবার বিকেলে চিলাউড়াবাজার মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফুটবল প্রেমী ইউনাইটেড ক্লাবের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান আজিজ, রিপন মিয়া, জিহাদুর রহমান জিকু, সিঙ্গার হেলাম মিয়া, তোফাজ্জল হোসেনের সার্বিক সহযোগিতায় এবং ইউনাইটেড ক্লাবের সভাপতি জুনু আহমেদ ছামি ও কোষাধ্যক্ষ হেরিছ মিয়ার সার্বিক তত্ত্বাবধানে উভয় দলের খেলোয়ারদের জমজমাট খেলায় দর্শকদের প্রাণ উল্লাসে মাঠে অন্য রকম এক আনন্দময় পরিবেশের সৃষ্ঠি হয়।

ফাইনাল খেলায় সোনালি এপসি ক্লাব কে এক শুন্য গোলে হারিয়ে ইউনাইটেড ক্লাব চিলাউড়া জয়লাভ করে। খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইকবাল হোসেন, আশরাফুল ইসলাম ও শামিমুর রহমান। ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ক্লাবের সভাপতি জুনু আহমেদ ছামি সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

পরে বিজয়ী চিলাউড়া ইউনাইটেড ক্লাবের নেতৃবৃন্দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধূরী ছুফি, বিশিষ্ট মুরব্বী শাহিদুল ইসলাম বকুল, আব্দুল মান্নান, আব্দুল গফুর, কাজল মিয়া, আকলুছ মিয়া, আলমগীর কবির, দিলু মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টে চিলাউড়া ইউনাইটেড ক্লাব বিজয়ী

Update Time : ০৭:০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১