জগন্নাথপুরে করোনায় একই পরিবারের ৫জনসহ একদিনে আক্রান্ত-১৩

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলায় একই পরিবারের ৫জন সহ একদিনে ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই প্রথম জগন্নাথপুরে সর্বোচ্চ আক্রান্ত। আজ শনিবার (৩ জুলাই) সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ^বিদ্যালয় ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সূদন ধর জানান, এ পর্যন্ত ২শত ৭১জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ আছেন ২শত ৪২জন, মৃত্যু হয়েছে ১ জন। হোম আইসোলেশনে ২৫ জন এবং হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩জন।

আক্রান্তদের মধ্যে জগন্নাথপুর পৌরসভায় ২জন, আশারকান্দি ইউনিয়নে একই পরিবারের ৫জন, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে ২জন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ২জন, পাইলগাঁও ইউনিয়নে ১জন ও বিশ্বনাথের ১জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *