০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার-২
- Update Time : ০৭:০৮:০৪ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / 670
স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, আজ শনিবার একদল পুলিশ অভিযান চালিয়ে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী
দক্ষিন সুনামগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীনাথপুর বর্তমান রসুলপুর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে ইন্তাজ আলী (৫৫) কে গ্রেফতার করা হয়। এদিকে পৃথক অভিযানে বিদ্যুৎ আইনের গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর শহরের বটেরতল এলাকার মো: ছাদিক আলীকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










