জগন্নাথপুর পৌর শহরে করোনায় এক মহিলার মৃত্যু

স্টাফ রিপোর্টার:-
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ধাপে জগন্নাথপুর উপজেলায় করোনায় আজ মঙ্গলবার এক মহিলার মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা ২জন। জগন্নাথপুর পৌর শহরের ৯নং ওয়ার্ডের যাত্রা পাশা এলাকার সুশীল গোপের স্ত্রী নির্মলা রানী গোপ (৭০) আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় মৃত্যু হয়। মৃত দেহটি সৎকার করা হয়েছে।

করোনায় নির্মলা রানী গোপ নামের এক মহিলার মৃত্যুর খবরটি  নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুদন ধর জানান, স্বাস্থ্য কর্মীরা ওই মহিলার বাড়িটি কঠোর লকডাউন সহ এলাকাবাসীকে সতর্কতা অবলম্বনের জন্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২শ ৮০জন, হোম আইসোলেশনে রয়েছেন ২৮জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৩জন এবং মোট সুস্থ হয়েছেন ২শ ৪৭ জন। প্রথম ধাপে এক জনের মৃত্যু সহ মোট মৃত্যুর সংখ্যা ২জন। করোনা সংক্রমন থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *