প্রধানমন্ত্রীর উপহার পেল জগন্নাথপুর উপজেলার ২শত কর্মহীন পরিবার

স্টাফ রিপোর্টার:-

বৈশি^ক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ধাপে দেশজুড়ে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া জগন্নাথপুর উপজেলার ২শত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রীর উপহার বিতরণ করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার দুপুরে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে স্বাস্থ্য বিধি মেনে ক্ষুদ্র ব্যবসায়ী, মৎস্য সম্প্রদায়, নরসুন্দর, ধোপা, মুচি সহ বিভিন্ন শ্রেনীর ২শত কর্মহীন পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ লিটার তেল, ১ প্যাকেট সেমাই, ১ কেজি আটা, ১ প্যাকেট মুড়ি, ১টি সাবান সহ উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

এসময় সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন পিআইও উপসহকারী প্রকৌশলী সাইফুদ্দিন খান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, ইউএনও কার্যালয়ের সহকারী ফয়ছল চৌধুরী , উপজেলা টেকনেশিয়ান অরূপ সরকার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। করোনাকালে খাদ্য সামগ্রী উপহার পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান কর্মহীন অসহায় পরিবার গুলো। এছাড়াও কর্মহীন অসচ্ছল পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রীর উপহার পৌছে দেন ইউএনও পদ্মাসন সিংহ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ জানান, উপজেলার ৭শত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্য সামগ্রীর উপহার দেয়া হবে। আজ বুধবার ২শত পরিবারের মধ্যে প্রদান করা হয়েছে। করোনা সংক্রমন থেকে সুরক্ষায় সচেতন থাকার জন্য জনসাধারনের প্রতি অনুরোধ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *