জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ দুই পুলিশ কর্মকর্তা জেলার শ্রেষ্ঠ

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধূরী সর্বোচ্চ গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক দ্রব্য উদ্ধার সহ আইন শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলার সকল অফিসারদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

একই ভাবে জেলার সকল উপ-পরিদর্শক (এস আই) এবং সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) দের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এস আই) নির্বাচিত হয়েছেন জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক ( এস আই) অনিক চন্দ্র দেব এবং সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মুক্তার হোসেন।

আজ বুধবার (৭ জুলাই ) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় জেলার শ্রেষ্ট অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপ-পরিদর্শক (এস আই) অনিক চন্দ্র দেব ও সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) মো: মুক্তার হোসেনের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম। এসময় জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

২০২০সালে জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হন। এবং ঐ সময় বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক ড. মো: জাবেদ পাটোয়ারীর কাছ থেকে আইজপি ব্যাচ পদক গ্রহন করেন।

অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী আইন শৃংখলা রক্ষা ও কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০২০সালের জানুয়ারী মাসে পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হন। এবং ঐ সময়ে বাংলাদেশ পুলিশের সাবেক মহা-পরিদর্শক ড. মো: জাবেদ পাটোয়ারীর কাছ থেকে আইজপি ব্যাচ পদক গ্রহন করেন।

এদিকে ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর থানায় মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর থেকে চোর, ডাকাতসহ বিভিন্ন অপরাধী গ্রেফতার, অস্ত্র ও মাদক উদ্ধারে সফলতা অর্জন এবং থানার প্রতিটি এলাকায় আইন শৃঙখলা পরিস্থিতি উন্নতি কল্পে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করন এবং বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই জনসাধারনের মধ্যে জনসচেতনতামূলক প্রচার প্রচারনার পাশাপাশি নিজ উদ্যোগে অসহায় দরিদ্র কর্মহীন চিন্নমূল মানুষের মধ্যে রান্না করা খাবার এবং খাদ্য সামগ্রী বিতরণ সহ সৎ ও দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে প্রশংসা কুঁিড়য়েছেন।

আইন শৃঙখলা নিয়ন্ত্রন সহ জনসাধারনের কল্যানকর কাজের স্বীকৃতি স্বরূপ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং জনসাধারনের মনিকোঠায় স্থান করে নিয়েছেন।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, জেলা পুলিশের কর্মকর্তা বৃন্দ ও জগন্নাথপুর থানার অফিসার ফোর্স এবং সর্বস্তরের জনসাধারণের প্রতি অভিন্দন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ভবিষ্যৎ কর্মময় জীবনের সাফল্য অর্জনে সকলের নিকট দোয়া কামনা করেছেন মানবিক ও চৌকস পুলিশ কর্মকর্তা জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী। এছাড়াও কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ হওয়ায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং সহকর্মীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিস্যৎ কর্মময় জীবনের সফলতার জন্য দোয়া কামনা করেছেন জেলার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ( এস আই) অনিক চন্দ্র দেব ও সহকারী উপ-পরিদর্শক ( এ এস আই) মো: মুক্তার হোসেন।

জ.টুডে/ মো: আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *