০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পলাতক আসামী সহ গ্রেফতার-৫

  • Update Time : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / 732

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ১জন গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী এবং নিয়মিত মামলার ৪জন সহ ৫জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, জি আর ২০৩/২০১৮ এর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মন্নান মিয়ার ছেলে ছোটন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়েছে।

পৃথক অভিযানে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছু উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫) ও সামছু উদ্দিনকে (৪৪) গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে পলাতক আসামী সহ গ্রেফতার-৫

Update Time : ০৬:৫৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১