০৪:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুর থানার এস আই অনিক চন্দ্র দেব জেলার শ্রেষ্ঠ

  • Update Time : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
  • / 637

স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর থানার এস আই অনিক চন্দ্র দেব সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়েছেন। তিনি জগন্নাথপুর থানার চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন একাধিক মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক উদ্ধার সহ মাদক ব্যবসায়ী, চোর, ডাকাত, খুনী সহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতার এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীদের গ্রেফতার করায় জেলার সকল এস আইদের মধ্যে অভিন্ন মানদন্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হন জগন্নাথপুর থানার দক্ষ ও সাহসী এই পুলিশ কর্মকর্তা এস আই অনিক চন্দ্র দেব।

বুধবার (৭ জুলাই ) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম জেলার শ্রেষ্ঠ এস আই অনিক চন্দ্র দেব এর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

এসময় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্ম ক্ষেত্রে কৃতিত্বপূর্ন কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ এস আই নির্বাচিত হয়ে পুরস্কারে ভূষিত হওয়ায় জেলার পুলিশ সুপার মো: মিজানুর রহমান বিপিএম, জেলার পুলিশ কর্মকর্তা, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ থানার সকল অফিসার ফোর্সবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মময় জীবনের সফলতা অর্জনে সর্বস্তরের জনসাধারনের প্রতি আশির্বাদ কামনা করেন এস আই অনিক চন্দ্র দেব।

জ. টুডে/ মো: আব্দুল হাই

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুর থানার এস আই অনিক চন্দ্র দেব জেলার শ্রেষ্ঠ

Update Time : ০৭:৩৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১