জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার-২
- Update Time : ০৩:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / 469
স্টাফ রিপোর্টার;-
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ জানান, শুক্রবার রাতে এ এস আই মুক্তার হোসেনের নেতৃত্বে পুলিশদল অভিযান চালিয়ে সি আর ২৭/২০১৯ দক্ষিন সুরমা এন আই এ্যাক্ট এর ১৩৮ধারা এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মাকড়কোনা গ্রামের আব্দুশ শহীদের ছেলে জুবায়ের আহমদ জুবেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এদিকে থানার সেকেন্ড অফিসার রাজিব রহমানের নেতৃত্বে এস আই জিয়া উদ্দিন, এ এস আই ফখর উদ্দিন, এ এস আই মুক্তার হোসেন সহ পুলিশদল পৃথক অভিযান চালিয়ে জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর এলাকার মৃত সমই খা’র ছেলে জিয়াউল খা কে (৩৬) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় জিয়াউল খা একাধিক ডাকাতি ও গরু চুরির মামলার আসামী। থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।










