০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জেপি হাট বাজার ডটকম এর উদ্বোধন

  • Update Time : ০৭:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / 454

স্টাফ রিপোর্টার:-
সারা দেশের ন্যায় জগন্নাথপুরে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পশু ক্রয়-বিক্রয় বন্ধ রয়েছে। করোনা মোকাবেলায় পশু হাট না হওয়াতে সমস্যায় পড়তে হচ্ছেন ক্রেতা-বিক্রেতাদের। এই সমস্যা থেকে উত্তোলনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পৃষ্ঠপোষকতায় ২জন সংবাদকর্মীর সার্বিক সহযোগিতায় জেপি হাট বাজার নামে একটি অনলাইন হাটের উদ্ধোধন করা হয়েছে।

আজ শনিবার (১০জুলাই) দুুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেপি হাট-বাজার ডটকম নামে ওয়েব পোর্টালের উদ্ধোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। জেপি হাট বাজার অনলাইন পোর্টাল এর পরিচালক দৈনিক সিলেট বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দৈনিক ভোরের কাগজ জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি রিয়াজ রহমান, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি গোলাম সারোয়ার, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জুয়েল আহমদ, জেপি হাট বাজারের সহযোগী পরিচালক মো: রফিক মিয়া, আজকের স্বদেশ অনলাইন পোর্টালের নিজস্ব প্রতিবেদক রুম্মান আহমদ, সংবাদকর্মী তাওহিদুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অনলাইন হাটে গরু বেচা কেনায় ক্রেতাদের যেন কোন সমস্যা না হয় সে জন্য জেপি হাট বাজার এর পরিচালকদের সততার সাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। তিনি অনলাইন পশুর হাট পরিচালনায় জেপি হাট বাজার এর পরিচালকদের সার্বিক সহযোগিতার আশ^াস দেন।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে জেপি হাট বাজার ডটকম এর উদ্বোধন

Update Time : ০৭:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১