পরিকল্পনামন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে জগন্নাথপুরে নগদ অর্থ সহায়তা পেল ১শ ৪৪ দরিদ্র পরিবার

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নানের স্বেচ্ছাধীন তহবিল থেকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে করোনা ভাইরাস সংক্রমনে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার ১টি পৌরসভা ও ২ টি ইউনিয়নের ১শ ৪৪জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে ৬টি ইউনিয়নের ২শত ৯৬জনকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্বাস্থ্য বিধি মেনে আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান বলেছেন মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে প্রানঘাতি করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হবে। মন্ত্রী অসহায় কর্মহীন হতদরিদ্র পরিবারের উদ্দেশ্যে বলেন দুর্যোগকালীন সময়ে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে আমার ব্যক্তিগত তহবিল থেকে দেয়া সামান্য উপহার টুকু আপনাদের কাজে আসবে।

মন্ত্রী বলেন শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলায় গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বিশ^বাসীর মঙ্গল কামনায় আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিজানুর রশীদ ভুঁইয়া।


উপজেলা যুবলীগের সহ-সভাপতি শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী প্রমূখ। পরে বিভিন্ন ক্যাটাগরীতে জনপ্রতি ১হাজার ও ১হাজার ১শত টাকা করে ১শত ৪৪ জনকে বিতরণ করা হয়। নগদ অর্থ সহায়তা পেয়ে অনেকটাই আনন্দিত হয়েছেন অসহায় দরিদ্র পরিবারগুলো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিব কুমার রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, সাবেক সভাপতি শাহ নিজামুল করিম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমশেদ মিয়া তালুকদার, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী হাজি মো: আব্দুল মমিন, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন,

পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কয়ছর রশীদ, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদু, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন আহমদ, পৌর যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ রুহেল, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম মান্নান এমপির রাজনৈতিক সচিব দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাসনাত হোসেন জানান, দক্ষিন সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় মাননীয় পরিকল্পনামন্ত্রী আলহাজ¦ এম এ মান্নান মহোদয়ের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ১হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। ইতোমধ্যে ২টি উপজেলায় উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অর্থ সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

জ. টুডে/ আব্দুল হাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *