স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্ট এর উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেশবপুর এলাকার অসহায় দরিদ্র কর্মহীন খেটে খাওয়া পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কেশবপুর এলাকার যুক্তরাজ্যের ম্যানচেষ্টার সিটি আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক আফতর আলী, যুক্তরাজ্য প্রবাসী শিল্পপতি হাজী আরজান আলী ও যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ঠ ব্যবসায়ী সুজন মিয়ার অর্থায়নে এবং মরহুম হাজি দানিছ উল্লাহ ট্রাস্টের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কেশবপুর এলাকার শতাধিক পরিবারের মধ্যে বিভিন্ন পণ্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আজ বুধবার দুপুরে কেশবপুর বাজারে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।
তরুন সমাজকর্মী লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযুদ্ধা মঞ্চের সভাপতি ছাত্রলীগ নেতা জুনেদ আহমেদ এর পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সুহিন আহমদ দুদু, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারন সম্পাদক শাহ রুহেল।
বক্তারা বলেছেন যে কোন দুর্যোগময় পরিস্থিতির পাশাপাশি এবং বিভিন্ন উৎসব ছাড়াও সাম্প্রতিক করোনা সংক্রমনের শুরু থেকে এলাকার গরীব অসহায় কর্মহীন পরিবারেকে সহযোগিতা এবং আর্তমানবতার সেবায় মরহুম হাজি দানিছ উল্ল্যা ট্রাস্ট অনন্য ভুমিকা রেখে যাচ্ছে। মহতী এসব কার্যক্রমের জন্য প্রবীণ আওয়ামী লীগ নেতা আফতর আলী সহ সংশ্লিষ্ঠ প্রবাসীদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এ সময় জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ, সাংবাদিক জুহের আহমেদ চৌধুরী, জগন্নাথপুর পৌর ছাত্রলীগ নেতা মিছবাহ আহমদ, কামরান আহমদ, পৌর যুবলীগ নেতা জাহাঙ্গীর আহমদ, দুলু মিয়া, সমাজকর্মী শামহাজ মিয়া, আলী হোসেন, বিলাল আহমদ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পরে ঈদ উপহারের বিভিন্ন পণ্যের প্যাকেট অসহায় দরিদ্র পরিবারের হাতে তুলে দেন অতিথিবৃন্দ। অসহায় দরিদ্র পরিবারগুলো ঈদ উপহার সামগ্রী পেয়ে অনেকটাই আনন্দিত হয়েছেন।