০২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল জনি মিয়ার মৃত্যু

  • Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
  • / 408

স্টাফ রিপোর্টার:-

জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার ৪দিন পর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পৌর পয়েন্ট এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় কনস্টেবল জনি মিয়া আহত হন। মাথায় আঘাতপ্রাপ্ত জনি মিয়াকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত পুলিশ কনস্টেবল জনি মিয়া ময়মনসিংহ জেলার জামালপুর উপজেলার বেদবেরিয়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে।

জগন্নাথপুর থানা সূত্রে জানাযায়, নিহত জনি মিয়া ১৩ জুলাই সুনামগঞ্জ জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচনে সৈয়দপুর সৈয়দীয়া শামছিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে আইন শৃঙখলার দায়িত্ব পালনের জন্য মোটর সাইকেল চালিয়ে থানা থেকে কেন্দ্রে যাওয়ার পথে পৌর পয়েন্টে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে।

২০১৮সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানকারী জনি মিয়া ২০২০ সালের ২২ মার্চ জগন্নাথপুর থানায় যোগদান করেন। পরিবারে মা ছাড়াও রয়েছেন জনি মিয়ার নব-বিবাহিতা স্ত্রী। মৃত্যুর সংবাদটি থানায় পৌছলে অফিসার, ফোর্স সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, কনস্টেবল জনি মিয়ার মরদেহ গতকাল শুক্রবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল জনি মিয়ার মৃত্যু

Update Time : ০৮:১৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১