স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্না—–রাজিউন। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট শফিকুল আলম করোনা আক্রান্ত হয়ে শনিবার রাত সাড়ে ১০টায় সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই মির্জাবাড়ির বীরমুক্তিযোদ্ধা ব্যরিস্টার মরহুম মির্জা আব্দুল মতিন এর জামাতা লেখক ও প্রবীণ আইনজীবি শফিকুল আলম মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
শোক প্রকাশ: বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এমপি ও সাধারন সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক শোক বিবৃতিতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম- এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
বিবৃতিতে মরহুম শফিকুল আলম- এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয় স্বজন, সহকর্মী, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক বার্তাটি পাঠানো হয়।
এছাড়াও পৃথক শোক বার্তায় জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান শোক জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে মরহুম শফিকুল আলম এর শ্যালক সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মির্জা আবু তাহের মোহন জানান, আজ রবিবার সকাল সাড়ে ১০টায় মরহুমের প্রথম জানাযার নামাজ সুনামগঞ্জ জেলা কালেক্ট্ররেট ভবণ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। দুপুর সাড়ে ১২টায় মরদেহ জগন্নাথপুর উপজেলার পৌর শহরের ইকড়ছই মাদ্রাসা পয়েন্টে নিয়ে আসা হলে দলীয় নেতাকর্মী সহ শোকার্ত মানুষের ঢল নামে।
এখানে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা তাদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চিলাউড়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু আইয়ুব আনছারী। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে মরহুম শফিকুল আলম-এর মরদেহ নিয়ে যাওয়া হয় জন্ম মাটি পাইলগাঁও ইউনিয়নের অলইতলী গ্রামে। সেখানে পরিবার, আত্মীয় স্বজন সহ শোকার্ত মানুষের ঢল নামে।
সন্ধ্যা ৬টায় অলইতলী জামে মসজিদ প্রাঙ্গনে হযরত মাওলানা ইমদাদুল্লাহ শায়খে কাতিয়া (র:) ইমামতিতে জানাযার নামাজ শেষে পাঞ্চয়েতী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযা নামাজ পূর্ব মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, মরহুমের চাচাতো ভাই অ্যাডভোকেট জামিলুল হক, শায়েখ মাওলানা জমির উদ্দিন, মাওলানা মুফতি আহমেদ কবীর ওসমানী, মাওলানা ইমদাদ আহমদ, মো: শেখরুল ইসলাম সোহাগ, মরহুম শফিকুল আলমের বড় ছেলে মাহবুবুল আলম মাহি ও ছোট ছেলে শাহরিয়ার আলম রাহি।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ:- প্রবীণ আইনজীবি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম-এর মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন।
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ:- জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আকমল হোসেন, সাধারন সম্পাদক হাজি রেজাউল করিম রিজু, সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদির আহমদ মুক্তা, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কার্যনির্বাহী সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশীদ ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক হাজি আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,
পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়া, প্রচার সম্পাদক মো: আব্দুল হাই, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারন সম্পাদক শাহ রুহেল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারন সম্পাদক এম মোতাহির আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছালিক আহমদ পীর, সাধারন সম্পাদক কবির মিয়া। বিবৃতিদাতারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
জ.টুডে/মো: আব্দুল হাই