মীরপুর ইউনিয়নে আহমদ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার :-

শিক্ষা সহ মানব কল্যাণের ব্রত নিয়ে প্রতিষ্ঠিত আহমদ ফাউন্ডেশন ইউকে দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় কাজ করে আসছেন। প্রতিটি দুর্যোগকালীন সময়ে এবং সাম্প্রতিক করোনা সংক্রমনের শুরু থেকে মীরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহায়তা প্রদান অবাহত রয়েছে। এছাড়াও মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে ঈদ উপহার প্রদান করা হয়।

এরই ধারাবাহিকতায় আহমদ ফাউন্ডেশন ইউকে এর অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাড়ে ৩শতাধিক কর্মহীন, খেটে খাওয়া অসহায় দরিদ্র পরিবারের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। শনিবার দুপুরে মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মো: আব্দুল কালামের সার্বিক সহযোগিতায় তিনির নিজ বাড়িতে ইউনিয়নের আমড়াতৈল, মীরপুর, নাছিরপুর, হলিয়ারপাড়া, হাছান ফাতেমাপুর, সমছপুর, গাংপাড় সহ ১০ টি গ্রামের প্রায় সাড়ে ৩শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।

নগদ অর্থ বিতরণ সহ মানবতার কল্যাণে অন্যন্য ভূমিকা রাখায় আহমদ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টিসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। অর্থ বিতরণ কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে এসময় জগন্নাথপুর উপজেলা যুবদলের প্রথম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, হাছান ফাতেমাপুর গ্রামের বিশিষ্ঠ মুরব্বি আতাউর রহমান আলতাব,

মো: খালিদ মিয়া, মো: জমির বক্স, লিলু মিয়া, মানিক মিয়া, শমসের আলী, জগরুল মিয়া, সেলিম আহমদ, খায়রুল ইসলাম, আব্দুস সোবহান, শিমুল ইসলাম, শিবলু আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে আহমদ ফাউন্ডেশন ইউকের সকল ট্রাস্টিবৃন্দ সহ বিশ^বাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাসান ফাতেমাপুর জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ ক্বারী এনামুল হক জিহাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *