হাজি আলা মিয়া ট্রাস্টের সভাপতি মো: রফিক মিয়ার ঈদ শুভেচ্ছা

জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর হাজি বাড়ির হাজি আলা মিয়া ট্রাস্টের সভাপতি শিক্ষানুরাগী দানশীল ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী মো: রফিক মিয়া মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আযহা উপলক্ষে জগন্নাথপুর উপজেলা সহ দেশ ও প্রবাসে অবস্থানরত নাগরিকবৃন্দের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমনের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। করোনা সংক্রমন প্রতিরোধে নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানের মাধ্যমে ঈদ উদযাপনের জন্য আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *