১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হবিবপুর হাজি আয়াজ উল্ল্যাহ এন্ড হাজি ফয়াজ উল্ল্যাহ ট্রাস্ট কর্তৃক উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হলেন প্রধান শিক্ষক সেলিনা বেগম

  • Update Time : ১০:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
  • / 489

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর হাজি বাড়ির হাজি আয়াজ উল্ল্যাহ এন্ড হাজি ফয়াজ উল্ল্যাহ ট্রাস্ট কর্তৃক জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগমকে ২০২১সালের জগন্নাথপুর উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (২৩ জুলাই) ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাবেক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট, হবিবপুর সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সুয়েব আহমদ তালুকদার কর্তৃক প্রধান শিক্ষক সেলিনা বেগমকে ২০২১সালের উপজেলা সেরা শিক্ষক ঘোষনা দেন।

যুক্তরাজ্য এবং বাংলাদেশে শিক্ষা সহ মানবিক কল্যাণে নিবেদিত বহু গুনের অধিকারী সাবেক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার ২০০৫ সালে তিনির দাদা হাজি আয়াজ উল্ল্যাহ এন্ড হাজি ফয়াজ উল্ল্যাহ এর নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। ট্রাস্টটি প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথপুর উপজেলা সহ সিলেট বিভাগে শিক্ষাবৃত্তি সহ মানবিক কল্যাণে কাজ করে আসছে।

স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকদের শিক্ষা কার্যক্রম এবং স্কাউট, ক্রীড়া ও সাহিত্য অঙ্গনে অনন্য অবদান রাখায় সেরা শিক্ষক নির্বাচিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মেধাভিত্তিক শিক্ষার্জন ছাড়াও শিক্ষা ভিত্তিক কর্মকান্ডে অবদান রাখায় সেরা শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়ে থাকে।

হাজি আয়াজ উল্ল্যাহ এন্ড হাজি ফয়াজ উল্ল্যাহ ট্রাস্টের শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে অসামান্য অবদান সৃষ্টির জন্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রখ্যাত মানবাধিকার সংগঠক লেখক ও গবেষক ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার সহ ট্রাস্টের সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ।

এদিকে জগদিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম ট্রাস্ট কর্তৃক তাকে উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত করায় ম্যাজিস্ট্রেট সুয়েব আহমদ তালুকদার সহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

হবিবপুর হাজি আয়াজ উল্ল্যাহ এন্ড হাজি ফয়াজ উল্ল্যাহ ট্রাস্ট কর্তৃক উপজেলার সেরা শিক্ষক নির্বাচিত হলেন প্রধান শিক্ষক সেলিনা বেগম

Update Time : ১০:২২:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১