সমসপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সংস্থার উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ সুরুজ আলী কে সম্মাননা ক্রেষ্ট প্রদান

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের সমসপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সমসপুর সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সমসপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোঃ সুরুজ আলী কে সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

শুক্রবার (৩ আগষ্ট) কেউনবাড়ী বাজারে সংস্থার সকল নেতৃবৃন্দ ও এলাকার সুধীজনদের উপস্থিতিতে আলহাজ্ব মোঃ সুরুজ আলীর হাতে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন কেউন বাড়ী বাজার তদারক কমিটির সেক্রেটারি আলমদীনা জামে মসজিদের মোতায়াল্লী আওয়ামীলীগ নেতামোঃ এমেল মিয়া, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দানিছ মিয়া, মাসুক মিয়া, মোহাম্মদ আলী,

সভাপতি হাফিজুর রহমান আবু নাছের, সাধারণ সম্পাদক ছালিক আহমেদ, উপদেষ্টা রাসিক মিয়া, কোষাদক্ষ নুরুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সাংগঠনিক সম্পাদক সাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, দপ্তর সম্পাদক কাওছার আহমদ, প্রচার সম্পাদক হামিদুর রহমান,

পাঠাগার বিষয়ক সম্পাদক রিয়ান আহমদ সুহেব,গ্রন্তনা ও প্রকাশনা সম্পাদক আরিয়ান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক কয়ছর নুর, সমাজ সেবা সম্পাদক বাবুল মিয়া, সদস্য পারভেজ, আজিজুর রহমান, সুরজাদ, আজাদ,আবুল হাসান, আফজল খান, মুহিবুর খান, রফিকুল, ফয়ছল, রিপন, শাহাদুল দিলদার প্রমুখ।

জগন্নাথপুর টুডে/বিপ্লব

জগন্নাথপুরে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ॥ দুর্ভোগে জনসাধারন

স্টাফ রিপোর্ট:
চলমান আন্দোলনের কারনে যাত্রী, গাড়ি এবং চালকের নিরাপত্তা দেয়ায় ব্যর্থ হওয়ায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার ন্যায় জগন্নাথপুর উপজেলায় গনপরিবহন বন্ধ রেখেছে চালকরা। শুক্রবার ভোর থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়ায় বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা গন্তব্যে যেতে চরম দুর্ভোগে পড়েন শত শত যাত্রীরা।

সকাল থেকে সিএনজি অটোরিক্্রা, টমটম ও রিকশা দিয়ে লোকজন উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছেন। অনির্দিষ্টকালের জন্য গনপরিবহন বন্ধ রাখার কারনে জনসাধারন চরম দুর্ভোগে পড়েছেন।

পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, আন্দোলনের নামে সারা দেশে গাড়ি ভাংচুর করা হচ্ছে। এতে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এর প্রতিবাদে সারা দেশের মতো জগন্নাথপুরেও যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

১৫ আগষ্ট উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা রবিবার

স্টাফ রিপোর্ট:
১৫ আগষ্ট জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী, জাতীয় শোক দিবস জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রস্তুতি সভা আগামী রবিবার ৫ আগষ্ট অনুষ্টিত হবে।

দলীয় কার্যালয়ে দুপুর ১২টায় প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন

বাংলাদেশ আওয়ামী লীগ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু ।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রবীন নেতা সিদ্দিক আহমদ সহ জগন্নাথপুর আওয়ামী লীগের শোক প্রকাশ

স্টাফ রিপোর্ট:
দিরাই উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর ডিগ্রি কলেজের সদস্য আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদ।

বিবৃতিতে তিনি জানান, মরহুম আব্দুল কুদ্দুস ছিলেন আমার শিক্ষা ও রাজনৈতিক জীবনের ঘনিষ্ট সহচর। তিনি ছিলেন একজন সৎ ন্যায় পরায়ন প্রজ্ঞাশীল ব্যক্তি। তার শুন্যতা পুরন হওয়ার নয়। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য তৈয়ব মিয়া কামালী,

উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারন সম্পাদক হাজী ইকবাল হোসেন ভুইয়া, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর,

কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না প্রমূখ। বিবৃতি দাতারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রয়াত জাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ভাই আব্দুল জব্বারের জামাতা দিরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কুদ্দুস বুধবার রাত ৩টায় পূর্ব দিরাইয়ের নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২ ছেলে ১ মেয়ের জনক আব্দুল কুদ্দুস ৮০ বছর বয়সে চির বিদায় নেয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে পুরো জেলাব্যাপী শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিরাই পৌর শহরের সুরঞ্জিত সেন গুপ্ত মহিলা কলেজ মাঠে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযা পূর্ব দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল আলমের নেতৃত্বে পুলিশদল জাতীর চেষ্টা সন্তান আলহাজ্ব আব্দুল কুদ্দুসের প্রতি রাস্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়।

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ আগষ্ট) গোপন সংবাদের ভিতিত্তে এসএমপি‘র কোতয়ালী থানার আম্ভরখানা পয়েন্ট এলাকায় নগর রেষ্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে ২মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটককৃতরা হচ্ছে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার হোসেনপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার মেয়ে বর্তমানে সিলেট শামিমাবাদ এলাকার বাসিন্দা আনু বেগম (২৬) ও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বিন্দাবনপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে বর্তমানে সিলেটের কানিশাইল এলাকার বাসিন্দা আমির আলী (২৮)।

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এসএমপি‘র কোতয়ালী থানা এলাকায় কতিপয় শীর্ষ মাদক ব্যবসায়ী মাদক কেনা বেচা করছিল এমন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পয়েন্ট সংলগ্ন নগর রেস্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আনু বেগম ও আমির আলীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত আনু বেগম ও আমির আলী ঐ এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। আটককৃতরা দীর্ঘদিন যাবত নেশাজাতীয় মাদক দ্রব্য বিক্রয় করে যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। উদ্ধারকৃত আলামতসহ আটককৃতদের কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে (৪৫) আটক করা হয়েছে।

আটককৃত জালাল মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মৃত কেলু মিয়ার ছেলে। র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন বেঙ্গাডোবা গ্রামের রাস্তার উপর থেকে মাদকদ্রব্যসহ মাদক ব্যবসায়ী জালাল মিয়াকে আটক করা হয়।

এসময় জালাল মিয়ার নিকট থেকে ৪৮বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। সে এলাকায় একজন মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। দীর্ঘদিন যাবত হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। জালাল মিয়া আটকের সংবাদে এলাকায় স্বস্থি ফিরে এসেছে।

উদ্ধারকৃত ফেন্সিডিলও আটককৃত আসামীকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে মদসহ ২মাদক ব্যবসায়ী আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃতে একটি অভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বিপুল পরিমান দেশীয় তৈরী চোলাই মদসহ ২মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হচ্ছে বিশ্বনাথ উপজেলার টেংরা গ্রামের মৃত আজগর আলীর ছেলে শুক্কুর আলী (৪০) ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্ব শ্রীমঙ্গল ল্যাংটার মাজারের পশ্চিম পার্শের বাসিন্দা মৃত মনু মিয়ার ছেলে মো: শফিক মিয়া (৪৩)।

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন মৌলভীবাজার রোডস্থ ২নং পুল এলাকা থেকে ১শ ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ১টি ব্যাটারি চালিত রিক্সাসহ ২জন মাদক ব্যবসায়ী শুক্কুর আলী ও শফিক মিয়াকে আটক করা হয়েছে।

ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় করে আসছে বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। উদ্ধারকৃত দেশীয় তৈরী চোলাই মদ ও আটককৃতদের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে শটগান, ৩ রাউন্ড গুলিসহ আন্ত: জেলা ডাকাত দলের সর্দার রিপন আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির কতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১টি শটগান ও ৩ রাউন্ড গুলিসহ আন্ত: জেলা ডাকাত দলের সর্দার আবুল হোসেন রিপনকে (৩০) আটক করা হয়েছে।

আটককৃত আবুল হোসেন রিপন সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার নাইওরপুল গ্রামের মৃত তৈয়ব উল্ল্যার ছেলে। র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএমপির কোতয়ালী থানা এলাকার আম্ভরখানা পয়েন্টে র‌্যাব-৯ এর চেক পোস্ট তল্লাশী চৌকি পরিচালনা করা হয়।

এ সময় ২ ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাদেরকে অনুসরণ করা হয়। এসময় তারা পালানোর চেষ্টা করলে আ¤¦রখানা পয়েন্টের সাপ্লাই রোড সংলগ্ন ডিঙ্গি রেষ্টুরেন্টের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আবুল হোসেন রিপনকে (৩০) আটক করতে সক্ষম হলেও অপরজন বিশ্বনাথ উপজেলার মদনপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আইনুল (৩২) পালিয়ে যায়।

এসময় আবুল হোসেন রিপনের শপিং ব্যাগ তল্লাশী করে ব্যাগের ভিতরে ১টি শটগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আবুল হোসেন রিপন আন্তঃ জেলার ডাকাত দলের সর্দার। আটককৃত আবুল হোসেন রিপন সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকায় ডাকাতিসহ ত্রাসের রাজত্ব কায়েম করে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছিল বলে সে স্বীকার করেছে।

আবুল হোসেন আটকের সংবাদে এলাকায় স্বস্থি ফিরে এসেছে। উদ্ধারকৃত শটগান, গুলি ও আটককৃত রিপনকে সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ এইচ কে

র‌্যাবের অভিযানে বিপুল পরিমান বিদেশী সিগারেট উদ্ধার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯, সদর কোম্পানী সিলেট ক্যাম্পের সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃতে একটি অভিযানিক দল বুধবার (১ আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা গ্রাম থেকে বিপুল পরিমান বিদেশী সিগারেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নতুন ভাংগা গ্রামের রাস্তায় ৯টি প্লাস্টিকের বস্তার ভেতরে রক্ষিত ৪শ ৭৬ প্যাকেট বিদেশী সিগারেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ৫২ হাজার টাকা। উদ্ধারকৃত পরিত্যাক্ত সিগারেট গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/ এইচ কে

জগন্নাথপুরে গাঁজাসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গাঁজাসহ কলকলিয়া ইউনিয়নের খাশিলা পশ্চিমপাড়া গ্রামের গিয়াস উদ্দিনকে (৭৫) গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১ আগষ্ট)

গোপন সংবাদের ভিত্তিতে এস আই গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ খাশিলা গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ গিয়াস উদ্দিনকে গ্রেফতার করা হয়। এব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর টুডে/ এইচ কে