দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র আইনজীবী আজিজুল ইসলাম চৌধুরী আর নেই

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি, সিনিয়র আইনজীবী আজিজুল ইসলাম চৌধুরী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার(২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।তিনি স্ত্রী ও ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজিজুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালে সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মোহনপুর গ্রামের মরহুম মখলিছুর রহমান চৌধুরীর দ্বিতীয় ছেলে।

আজিজুল ইসলাম চৌধুরী ১৯৯২ সালের ১০ মে অ্যাডভোকেট হিসেবে বার কাউন্সিলে সনদ লাভ করেন। পরে একই বছরের ২৯ আগস্ট সুনামগঞ্জে জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। সোমবার বাদ আছর পৌরশহরের কেন্দ্রিয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে মোহাম্মদপুরস্থ পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা,জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট,

জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন,সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক নুরুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জিউয়াউল ইসলাম,

চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল,জেলা ক্রীরীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ,

দৈনিক ইত্তেফাকের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি বোরহান উদ্দিন, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেটর জগন্নাথপুর প্রতিনিধি মো: আব্দুল হাই, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,জেলা ছাএ দলের সভাপতি মো.রায়হান উদ্দিন।

জ.টুডে-২৫জুন২০১৮/বিডিএন

শান্তিরক্ষায় পুলিশের উচ্ছ্বসিত প্রসংশা

জগন্নাথপুর টুডে ডেস্ক:
জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রুয়ার নেতৃত্বে বাংলাদেশ সফররত ৫ সদস্যের একটি প্রতিনিধিদল রবিবার বিকেলে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ প্রশংসা করেন।

আন্ডার সেক্রেটারি বাংলাদেশের পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করে বলেন, সংঘাতপূর্ণ ও যুদ্ধ বিধ্বস্ত বিভিন্ন দেশে তারা শান্তি রক্ষায় অনন্য অবদান রাখছেন। তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশকে আরও দক্ষতা অর্জন করতে হবে। বিশেষ করে ফরাসি ভাষায় দক্ষতা অর্জনের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের পুলিশ প্রধান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ অন্যতম শীর্ষ পুলিশ প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বশান্তিরক্ষায় দক্ষতা ও যোগ্যতা প্রমাণে সমর্থ হয়েছে।

তিনি শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ আরও বাড়ানোর জন্য আন্ডার সেক্রেটারি জেনারেলের প্রতি অনুরোধ জানান। আইজিপি নারী পুলিশ বিশেষ করে নারী পুলিশ ইউনিটের সংখ্যা বাড়ানো এবং জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণ বাড়ানোর সুপারিশ করেন।

সাক্ষাৎকালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের কার্যক্রম সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। প্রতিনিধিদলে জাতিসংঘের পুলিশ অ্যাডভাইজর লুইস ক্যারিলহো, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ডিফেন্স অ্যাডভাইজর বিগ্রেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ, আন্ডার সেক্রেটারি জেনারেলের স্টাফ অফিসার এ্যালিস কিলম্যান ছিলেন।

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেন, এনডিসি এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুত্র-ইত্তেফাক/বিডিএন

জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়ার নাতনী আদিবা জান্নাত ভূইয়ার প্রথম জন্ম বার্ষিকী পালন

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকার বাসিন্দা পৌর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়ার জৈষ্ঠ্য পুত্র মো: শুভন আহমেদ ভূইয়া ও পুত্রবধু সুমিতা আক্তার সুমির প্রথমা কন্যা মোছা: আদিবা জান্নাত ভূইয়ার প্রথম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার(২৪ জুন)দুপুরে ইকড়ছইস্থ শুকুর আলী ভূইয়ার বাসভবনে আয়োজিত আবিদা জান্নাত ভূইয়ার জন্মদিনের কেক কাটেন উপজেলা আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূইয়া,

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জগন্নাথপুর পৌর শহরের ছিক্কা এলাকার বাসিন্দা মাহতাবুল হাসান সমুজ, ইকড়ছই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতায়াল্লি জাফর আলী ভূইয়া,

জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভপতি ও কৃষক লীগ উপজেলা শাখার সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক,

উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যান কান্তি রায় সানি, হাসান আদিল, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া,

উপজেলা শিক্ষা অফিসের সহ কারি হিসাব রক্ষক কুদ্দুস মিয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অফিসের সহ কারি নুরুল হক, আব্দুল বাছিত, সার্ভেয়ার নুরু আলম, ইকড়ছই এলাকার মো: সুমেল আহমদ ভূইয়া, মো: সুহান আহমদ ভূইয়া,

মো: সোহাগ আহমদ ভূইয়া, মো: তোফায়েল আহমদ ভূইয়া, রিপন মিয়া সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ সহ শুকুর আলী ভূইয়ার পরিবারের লোকজন ও আতœীয় স্বজন উপস্থিত ছিলেন।

শুকুর আলী ভূইয়া জন্মদিনের অনুষ্টানে উপস্থিত আমন্ত্রীত অতিথি বৃন্দের প্রতি অভিন্দন জানান এবং তিনি তার একমাত্র নাতনী আবিদা জান্নাত ভূইয়ার জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

জ.টুডে-২৪ জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা

জগন্নাথপুর টুডে নিউজ:
বাংলাদেশ আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে আওয়ামী লীগের প্রবীন নেতা সিদ্দিক আহমদসহ নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

শনিবার(২৩জুন) দুপুরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের অভিভাবক সিদ্দিক আহমদ, আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন উল্লেখ করে বলেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযদ্ধের মধ্যে দিয়ে দেশ একটি স্বাধীন সার্বোভৌম রাস্ট্রে পরিণত হয়।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি উন্নয়ন ও অগ্রগতির অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

তিনি সুখী সমৃদ্বশালী উন্নয়নশীল রাষ্টের অগ্রযাত্রায় আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারনায় নেমে পড়ার আহবান জানান।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ফিরোজ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি মো: নুরুল হক,

জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা শফিকুল হক শফিক, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আব্দুল হাই, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন,

আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজাদ কবেরী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপাল, আশার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল খয়ের ইসরাইল, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আওয়ামী লীগ নেতা হজর আলী,

আব্দুল হামিদ ,সালেহ আহমদ, উপজেলা যুবলীগ সভাপতি পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন, সধারন সম্পাদক আবুল হোসেন লালন, সহ সভাপতি এম ফজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল জিলানী আবু, স্বাস্থ্য ও জনস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূইয়া,

উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক মোতাহির আলী, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, সহ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি, সহ সভাপতি সুফি মিয়া, সহ সভাপতি সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক তোহা চৌধুরী, যুগ্ম সম্পাদক ছায়াদ আহমদ ভূইয়া, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়,

লোকমান মিয়া, যুবলীগ নেতা সুমন আহমদ, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদুল হক সুমন, রাজিব চৌধুরী বাবু, ইউনিয় যুবলীগের যুগ্ম আহবায়ক রেজা আহমদ, সাফিক মিয়া, আবুল কালাম,মুহিবুর রহমান, মখলিছ মিয়া, সেলিম আহমদ, মিলাদ মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল আহমদ, সভাপতি সুজল আহমদ, সাধারন সম্পাদক এনায়েম, সভাপতি রাজু আহমদ প্রমুখ।

জ.টুডে-২৩জুন২০১৮/বিডিএন

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

জগন্নাথপুর টুডে নিউজ:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী নজরুল ইসলাম ও লয়লুছ মিয়াকে গ্রেফতার করেছে।

শনিবার(২৩জুন) এস আই মোঃ লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই মোক্তার হোসেন, এ এস আই আবুল হোসেন, এ এস আই মোঃ মোশাহিদ মিয়া ও এ এস আই আফছার হোসেন সহ একদল পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাতি ও হত্যা মামলার পলাতক আসামী

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর দাওরাই গ্রামের মৃত আলতাফ মিয়ার ছেলে নজরুল ইসলাম ও কলকলিয়া ইউনিয়নের সুপার মোহাম্মদপুর গ্রামের মৃত সাজিদ উল্ল্যার ছেলে মো: লয়লুছ মিয়াকে গ্রেফতার করা হয়।

জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান ডাকাতি ও হত্যা মামলার গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম ও লয়লুছ মিযাকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে-২৩ জুন ২০১৮/বিডিএন

মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

জগন্নাথপুর টুডে ডেস্ক:

মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার(২২ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা খাতুন (৭০)। তিনি উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের জাহাঙ্গীর নগর গ্রামের মৃত ইউনুস আলীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর নগর গ্রামের পাশের পাকা রাস্তা পারপারের সময় স্থানীয় মঙ্গলকাটা বাজার থেকে একটি যাত্রীবাহী মোটর সাইকেল হালুয়ারঘাট বাজারে আসার পথে ঐ বৃদ্ধা মহিলাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মোটর সাইকেল ফেলে চালক পালিয়ে যায়।

স্থানীয় জনতা মোটর সাইকেলটি আটক করে এবং ঐ বৃদ্ধা মহিলাকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

জ.টুডে- ২২জুন২০১৮/বিডিএন

তনু হত্যার ২৭ মাসেও ঘাতকরা অধরা

জগন্নাথপুর টুডে ডেস্ক:
বহুল আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ২৭ মাস গত হয়েছে বুধবার। তনুর পরিবারে এ বছরও ছিল না ঈদের আনন্দ। এতদিনেও তনুর ঘাতকরা রয়ে গেছে অধরা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে অনড় তনুর পরিবার, তার সহপাঠী ও গণজাগরণ মঞ্চ কুমিল্লার নেতৃবৃন্দ।

তনুর দুটি ময়নাতদন্ত প্রতিবেদনে ‘মৃত্যুর সুস্পষ্ট কারণ’ উল্লেখ না থাকা এবং সন্দেহভাজনদের ডিএনএ ম্যাচিং করতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের ক্ষোভের অন্ত নেই। তবে ঘাতক শনাক্তকরণে কয়েকজন ব্যক্তির ডিএনএ প্রতিবেদনই এখন ভরসা বলে মনে করা হচ্ছে।

এদিকে সন্দেহভাজনদের ডিএনএ প্রতিবেদন সহসাই মামলার তদন্তকারী সংস্থা সিআইডির হাতে পৌঁছবে, তখন এ মামলার তদন্তের একটা কিনারা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গণজাগরণ মঞ্চ কুমিল্লার সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, তনু হত্যার রহস্য বের করতে ২৭ মাস অতিবাহিত হওয়ার কথা নয়। তিনি অবিলম্বে তনুর খুনিদের শনাক্তের দাবি জানান। নারী নেত্রী রাশেদা আখতার বলেন, তনুর ঘাতকদের বিচার হবে না, এটা তো মেনে নেয়া যায় না।

বৃহস্পতিবার(২১জুন) সাংবাদিকদের নিকট ক্ষোভ প্রকাশ করে তনুর মা আনোয়ারা বেগম বলেন, দীর্ঘ ২৭ মাসেও মেয়ের ঘাতকদের শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি সিআইডি। মেয়ের হত্যাকারীরা শনাক্ত হবে কি না এ নিয়ে আমরা সন্দিহান।

তিনি আরো বলেন, তনু হত্যার পর অনেকেই বাসায় এসে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিলেন, কিন্তু এখন আর কেউ আমাদের খোঁজ-খবরও নেয় না। সিআইডির জালাল সাহেবও (মামলার তদন্তকারী কর্মকর্তা) খবর নেন না, মামলার কি খবর তাও তিনি জানাচ্ছেন না।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার জালালউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘মামলাটি অধিক গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে, এখানে কোনো গাফিলতি নেই। তদন্তে এমন কিছু বিষয় উঠে এসেছে যেখানে ইচ্ছে করলেই তাড়াহুড়ো করে কিছু করা যাবে না। মামলার তদন্তের স্বার্থে অনেককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তিনি আরো বলেন, দুটি ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সুস্পষ্ট কারণ উল্লেখ না থাকায় ভিন্ন কৌশল নিতে হচ্ছে। সন্দেহভাজন কয়েকজনের ডিএনএ প্রতিবেদন হয়তো সহসাই হাতে পেতে পারি, তখন মামলার তদন্তের অগ্রগতির বিষয়ে আরো নতুন কিছু জানানো যাবে বলে আশা করি।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের একটি বাসায় টিউশনি করতে যায় তনু। নির্ধারিত সময়ে সে বাসায় না ফেরায় তার স্বজনরা খোঁজাখুঁজি করে রাতে বাসার অদূরে সেনানিবাসের ভেতরের কালা পাহাড় নামের একটি জঙ্গলে তনুর মরদেহের সন্ধান পায়।

সুত্র- ইত্তেফাক/বিডিএন

ইয়াবাসহ কাউন্সিলর গ্রেফতার

জগন্নাথপুর টুডে ডেস্ক:
ইয়াবাসহ কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টু ও তার ভাই মো. সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার কলচমা ওয়ার্ডের মান্দারী বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়।

ভুট্টু পার্শ্ববর্তী হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁদপুর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। কাউন্সিলর ভুট্টু ও সোহেল হাজীগঞ্জ উপজেলার রান্ধনী মুড়া গ্রামের মৃত আবু তাহের মাষ্টারের ছেলে।

পুলিশ বলছে, তারা দীর্ঘদিন রামগঞ্জ এবং হাজীগঞ্জে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার রাতে ইয়াবার বিক্রির উদ্দেশে কলচমা মান্দারী বাড়ির সামনে অবস্থান নিলে পুলিশ তাদের গ্রেফতার করে।

রামগঞ্জ থানার ওসি মো. তোতা মিয়া জানান, খোরশেদ আলম ভুট্টুর বিরুদ্ধে হাজীগঞ্জ থানাসহ বিভিন্ন থানায় ১০টি মামলা ও তার ভাই সোহেলে বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

জ.টুডে ২২জুন ২০১৮/বিডিএন

জগন্নাথপুরে ৬২ জন সহকারি শিক্ষক প্রধান শিক্ষক চলতি দায়িত্ব পেয়েছেন

স্টাফ রির্পোট:
দীর্ঘ প্রতীক্ষার পর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬২ জন সহকারি শিক্ষককে প্রধান শিক্ষক চলতি দায়িত্ব প্রদানের আদেশ জারি করা হয়েছে। এদের মধ্যে পুরুষ শিক্ষক ৩৩জন মহিলা শিক্ষক ২৯জন।

মঙ্গলবার(১৯ জুন) উপসচিব মনোয়ারা ইশরাত স্বাক্ষরিত ৫টি শর্ত দিয়ে এ আদেশ জারি করেন। জনস্বার্থে জারিকৃত আদেশের শর্তে উল্লেখ করা হয় (১) উক্ত চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গন্য করা যাবেনা। (২) চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন ভাতাদি আহরন করবেন ।

(৩) পিএসসি’র সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শুন্য পদ পূরণ যোগ্য এবং সেক্ষেত্রে চলতি দায়িত্ব প্রাপ্ত শিক্ষক জ্যৈষ্ঠতার ক্ষেত্রে কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না। জ্যৈষ্ঠতা তালিকা সংক্রান্ত অভিযোগ সমূহ মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিষ্পত্তি করবেন।(৪) চলতি দায়িত্বের আদেশ প্রাপ্তির ৫কর্মদিবসের মধ্যে প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগনের পদায়ন আদেশ জারি করতে হবে।

(৫) প্রধান শিক্ষককের চলতি দায়িত্ব প্রাপ্ত সহকারি শিক্ষকগণকে একই উপজেলাধীন সবচেয়ে নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্য পদে পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করতে হবে। পদায়নের ক্ষেত্রে এই শর্তের ব্যত্যয় ঘটলে এবং এতদসংক্রান্ত প্রাপ্ত অভিযোগ প্রমাণিত হলে পদায়নকারী কর্মকর্তা/কর্তৃপক্ষের বিরুদ্ধে সরকারি কর্মচারী(শৃংখলা ও আপীল)বিধিমালা ১৯৮৫ অনুযায়ী শৃংখলা মূলক ব্যবস্থা গ্রহন করা হবে।

জগন্নাথপুর উপজেলার প্রধান শিক্ষক চলতি দায়িত্ব শিক্ষকগন হলেন-(১) মোছা: শেফালী বেগম, শ্রীরামসি সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) মোছা: শহীদুনন্নেছা, সৈয়দপুর শামছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩) জ্যোতি রাণী সেন, দক্ষিন হবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪) মোছা: ছালেহা পারভীন,আব্দুল তাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫) ফরিদ আহমদ জামাল, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬) সুমী রায়,কাঠালখাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭)রীতা রাণী দাস, ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮ মো: আলমগীর হোসেন, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯) রত্না রাণী দাস, গোরারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়

(১০) জামাল উদ্দিন,রৌয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১১) শাহনাজ পারভীন, রাণীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় (১২) শিউলী সুলতানা, পশ্চিম সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩) প্রনতী রায়, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৪) আনোয়ার হোসেন, পূর্ব তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৫) শংকর চন্দ্র নাথ, লুদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(১৬) জোছনা বেগম,জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৭) লায়লা বেগম,শ্যামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৮) মোছা: রুবী বেগম, সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৯) শুক্লা রাণী তালুকদার, হলিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২০) অজান্তা দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(২১) কুসুম রাণী দাস, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২২) মোছা: সায়মা বেগম,মশাজান কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৩) শ্বাশ্বতী রায়, ঘোষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৪) শেফা বেগম কামালী, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৫) মোছা: ফাহমিদা সুলতানা, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়

(২৬) মোছা: রুজি বেগম, হাড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৭) শ্যামল চন্দ্র শীল, আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮) তপন কুমার সরকার,সামাট সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৯) হিমাংশু শেখর দাস, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩০) পংকজ রঞ্জন দাস, মীঠাভরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৩১) রফিকুল ইসলাম, আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩২) মিন্টু রঞ্জন দাস, চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৩) আমিন উদ্দিন, মোহাম্মদ পুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৪) মো: ইকবাল হোসেন, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৫) মো: আজিজুল হক, শাহকামাল সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৩৬) জসিম উদ্দিন, আমড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৭) জ্যোতিষ রঞ্জন দাস, কালাম্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮)অসীত কুমার কর, পূর্ব আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৯) এজাজুল হোসেন চৌধুরী, খাসিলা(খ) সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪০) অনুপম চন্দ্র সরকার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪১) শশাংক শেখর দাস, ঐয়ারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৪২) মো: আব্দুল খালিক, আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৩) গনেশ চক্রবর্তী,জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৪) আবুল বাশার, দক্ষিণ প্রভাকর পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৫) অঞ্জন কান্তি তালুকদার, পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৬) নাজিম উদ্দিন, বুধরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৪৭) মো: দিলোয়ার হোসেন তালুকদার, আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৮) মো: আব্দুল অদুদ, আউদত পূর্ব বুধরাইল আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪৯) তাছলিমা বেগম, দক্ষিণ প্রভাকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫০) সুশান্ত সমাজপতি,নিতাইগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫১) কবির হোসেন ,বনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫২) মো: মুর্শেদুর রহমান, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৩) নাজিম উদ্দিন ভূইয়া, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৪) শিউলী বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৫) সুরঞ্জন বর্মন, সেরা মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

(৫৬) শরিফা বেগম , বাগময়না সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৭) ফরিদ আহমদ, হিজলা নাদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয (৫৮) অসীমা রাণী ধর, আশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৯) বাপ্পী দে, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬০) সালমা বেগম, শাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬১) রুমেনা বেগম, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬২) নাজমা বেগম, হাসান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জ.টুডে-১৯ জুন ২০১৮/বিডিএন

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি চেয়ারম্যান আটক

জগন্নাথপুর টুডে ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার(১৮ জুন) দুপুরে ঐ প্রবাসীর স্ত্রীসহ চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আটক চেয়ারম্যান আব্দুল লতিফ মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিন ইউনিয়নের পরপর দুবারের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, একই ইউনিয়নের পাঁচকিত্তা গ্রামের প্রবাসী সবুজ মিয়ার স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যান চেয়ারম্যান লতিফ।

প্রথমদিকে কয়েক মাস তারা গোপনে মেলামেশা করলেও সম্প্রতি দিনের বেলায় একে অপরের বাড়িতে আসা যাওয়া করতে থাকে। এলাকার লোকজনের নজরে আসে তারা।

গতকাল মঙ্গলবার রাত আটটায় প্রাবাসীর স্ত্রী ও চেয়ারম্যান লতিফ বাড়ির একটি কক্ষে অনৈতিক কাজে লিপ্ত হলে, স্থানীয় লোকজন বাড়ির চারপাশ ঘিরে রেখে ৯৯৯-এ ফোন দেয়। কিছু সময় পর স্থানীয় থানা পুলিশ তাদের ঘটনাস্থল থেকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে।

চেয়ারম্যান লতিফের পরিবারে লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, তার স্ত্রী ও সন্তান চট্টগ্রাম জেলা শহরে বাস করেন। সেই সুবাদে চেয়ারম্যান লতিফ বাড়িতে একাই থাকেন।

আটক লতিফ চেয়ারম্যান বলেন, আমি আমার দলের রাজনৈতিক শিকার। আমার অপর পক্ষ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসিয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একে এম মনজুর আলম বলেন, ‘৯৯৯ থেকে আমরা একটি ফোন পাই। জানতে পারি চেয়ারম্যান লতিফ এক মহিলা নিয়ে তার এলাকায় একটি কক্ষে আছেন এবং এলাকাবাসী তাকে ঘিরে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখতে পাই অনেক লোকজনের সমাগম।

চেয়ারম্যান যে মহিলাকে নিয়ে আপত্তিকর অবস্থায় ছিলেন তাকে তিনি স্ত্রী পরিচয় দেন। কিন্তু তার স্বপক্ষে কোন প্রমান দিতে পারেননি চেয়ারম্যান। প্রবাসীর স্ত্রীও তার স্বামীকে তালাক দেওয়ার কোনো কাগজ দেখাতে পারেনি।

তাই তাদেরকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগে আটক করে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেছি।

জ.টুডে- বিডিএন