জগন্নাথপুরে মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে মানববন্ধন প্রতিবাদ সভা
- Update Time : ০৬:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / 10

স্টাফ রিপোর্টারঃ-
ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুর উপজেলার মডেল কেয়ারটেকার হাফিজ মুহিবুর রহমানের নামে ফেইসবুক ফেইক আইডি থেকে ভিত্তিহীন, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১টায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (মউশিক) এর শিক্ষক শিক্ষিকাবৃন্দের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মুহিবুর রহমান অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব পালন করে আসছেন।
একটি কুচক্রী মহল হাফিজ মুহিবুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে ধারাবাহিক মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। বক্তারা এ মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
জগন্নাথপুর উপজেলা মউশিক শিক্ষক পরিষদেের সভাপতি মাওলানা ফজলুল করিমের সভাপতিত্বে ও সহ সভাপতি মাওলানা মো. আশরাফ আলী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের সাধারন কেয়ারটেকার মাওলানা আব্দুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের সাধারন কেয়ারটেকার মাওলানা নিজাম সালেহি শিশু মিয়া। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ জগন্নাথপুরের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলী আসকর,
কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ মুজিবুর রহমান, পাটলী ইউনিয়ন প্রতিনিধি হাফেজ মোঃ আব্দুর রউফ, মিরপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা ইয়াহিয়া নোমান, জগন্নাথপুর পৌরসভা প্রতিনিধি হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, ছিলাউড়া হলদিপুর ইউনিয়ন প্রতিনিধি মাওলানা নুর উদ্দিন নোমান, রানীগঞ্জ ইউনিয়ন প্রতিনিধি মাওলানা শামসুল ইসলাম সোহেব,
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন প্রতিনিধি শেখ ছালিক আহমদ, আশারকান্দি ইউনিয়ন প্রতিনিধি মাওলানা লোকমান আহমদ এবং পাইলগাও ইউনিয়ন প্রতিনিধি মাওলানা আব্দুল কবির তালুকদার, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা তাওহীদুল ইসলাম, মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপজেলার মউশিক প্রকল্পের সর্বস্তরের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ইউনুস আলী। প্রতিবাদ সভা শেষে মোনাজাত পরিচালনা করেন নিজাম উদ্দিন সালেহী।####



















