০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের

  • Update Time : ০৪:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 17
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মোঃ আকরাম হোসেন রতন, নেএকোণা জেলা প্রতিনিধি:
নেত্রকোণার পূর্বধলা বাজার বণিক সমিতির নতুন কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বক্তারা।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় পূর্বধলা পাটবাজারে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো, শফিকুল ইসলাম, পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল এবং উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায় হাবিবুর রহমান ফকির, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল গফুর। সভা সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক ইশতিয়াক আহামেদ বাবু।
সভায় বাজারের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, বাজারের পরিবেশ উন্নত করা এবং ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, যানজট নিরসন, নিরাপত্তা জোরদার ও নিয়মিত রাতের পাহারার ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং কাঁচাবাজার স্থানান্তরের বিষয়েও আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবু তাহের তালুকদার বলেন, নবগঠিত কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বাজারের সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। ব্যবসায়ীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে জন্য নিরাপত্তা জোরদার এবং নিয়মিত পাহারার ব্যবস্থা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করবে উপজেলা প্রশাসন। ব্যবসায়ীরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
তিনি বাজারের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন, যানজট নিরসনে নির্ধারিত স্ট্যান্ড স্থাপন এবং কাঁচাবাজার স্থানান্তরসহ বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তারা বলেন, পূর্বধলা বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নবগঠিত কমিটির নেতৃত্বে বাজারের সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি বাজারের পরিবেশ ও ব্যবসাবান্ধব কার্যক্রম আরও উন্নত হবে।
সভায় পূর্বধলা বাজারের বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

পূর্বধলা বাজারের উন্নয়নে ড্রেনেজ সংস্কার ও যানজট নিরসনের দাবি ব্যবসায়ীদের

Update Time : ০৪:২৫:২০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬