০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, উপহার দিলেন খেলার সামগ্রী

  • Update Time : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 12
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বাসে মাতিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বেলা পৌনে ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে কলেজের সামনে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামে। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দেখে তিনি গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন এবং তাদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার হিসেবে তুলে দেন। হঠাৎ প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে পড়েন।

জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান। এরপর বুলেটপ্রুফ বাসে রংপুরের উদ্দেশে যাত্রা করেন। পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে এই ঘটনা ঘটে।

পরে তিনি রংপুরের ঐতিহ্যবাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন। সফরসূচি অনুযায়ী, এরপর তিনি রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, উপহার দিলেন খেলার সামগ্রী

Update Time : ০৪:৫৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬