মো: আব্দুল হাই:
সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি বলেছেন বাংলাদেশের কর্নধার মহান নেত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা কোন আবেগে কাজ করেন না আপনাদেরকে সম্মান দেখিয়ে আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন।
আপনাদের কাছে আবেদন দয়া করে আমার অতীতের ভূল ক্রুটি ক্ষমা করে আমাকে আরেকবার আপনাদের সেবায় কাজ করার সুযোগ দিন। তিনি জগন্নাথপুরের কৃতি সন্তান আওয়ামী লীগের প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদ, মরহুম অ্যাডভোকেট আব্দুর রইছ সহ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন এখনো যারা দূরে আছেন, বিভিন্ন জায়গায় দাড়িয়ে আছেন,
শুনছেন তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি সেই আগের মতো শেখ হাসিনার সঙ্গে আমরা যেভাবে কাজ করে আসছি ঠিক সেভাবেই একতাবদ্ধ হয়ে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে মহীয়সী নেতা মনবতার মা শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী বানিয়ে নানা ধরনের গ্রামার ব্যাকরন নিয়ে যারা চলাফেরা করছেন তাদেরকে বিদায় দিতে হবে। তিনি বলেন গ্রামার ব্যাকরন এখন পড়ার সময় নয়। এই মুহর্তে দরকার উন্নয়ন। তাই আপনাদের বলছি বার বার দরকার শেখ হাসিনা ও উন্নয়নের সরকার।
তিনি জননেত্রী শেখ হাসিনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রদানে সকলের অকৃত্রিম ভালোবাসা ও দোয়া প্রার্থনা করেন। তিনি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জগন্নাথপুর পৌর শহরের বীর মুক্তিযোদ্ধ ব্যারিষ্টার মির্জা আব্দুল মতিন মার্কেটে নির্বাচনী প্রধান কার্যালয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন।

প্রতিমন্ত্রী এম এ মান্নান আরো বলেন জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের জনসাধারন এবং দলীয় নেতাকর্মীরা আমাকে গনজোয়ারের মাধ্যমে তাদের যে স্নেহ ভালোবাসা দেখিয়েছেন এর চাইতে বড় সম্মান আর কিছু হতে পারেনা। সে দিন রানীগঞ্জ থেকে পাথারিয়া পর্যন্ত জনতার ঢেউয়ের উপর দিয়ে আমি ভেঁসেছি। যা আমার জীবনে স্মৃতির মনিকোঠায় অম্লান হয়ে থাকবে। এম এ মান্নান বলেন বাংলাদেশ এখন গরীব ও দরিদ্রের রাস্ট্র আর নেই। আমাদের প্রিয় বাংলাদেশ যৌবনের তারন্যে উদ্দীপ্ত একটি দেশ।
আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনার প্রতি গর্ববোধ করি সেই সাথে গর্ববোধ করছি জাতীর জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। যিনি বাংলাদেশের মানুষকে মাথা উচিয়ে বাস করার মতো জায়গা করে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাস্ট্র পেয়েছি। তিনি বলেন এই মুহুর্তে প্রয়োজন ঐক্যের শক্তি। যে ঐক্য ও শক্তির মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। সেই ঐক্য ও শক্তির মাধ্যমে আমাদের উন্নয়নের সংগ্রাম এখন চলছে।
তিনি জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী উন্নয়নের গন জোয়ারকে ধরে রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকায় ভোট প্রদানে জনগনের প্রতি অনরোধ জানান। প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু,
সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাশ, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন। জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়া, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান ভুইয়া মাহবুব,
সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, সহ-সভাপতি কাউন্সিলার দিলোয়ার হোসেন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, জেলা যুবলীগ সদস্য মমরাজ হোসাইন রাজ, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক এনাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুইঁয়া, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক আব্দুল আহাদ, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, মীরপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আহাদ দুলন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাজ্জাদ মিয়া,
রানীগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিব তালুকদার, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক সৈয়দ আকবর আলী, আশারকান্দি ইউনিযন যুবলীগের আহবায়ক জাবির আহমদ চৌধুরী, পাইলগাও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কয়ছর রশীদ। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ আনোয়ার আলী।

প্রস্তুতি সভার শুরুতে সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানান জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভুইয়াও সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভুইয়া। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রস্তুতি সভাকে ঘীরে জগন্নাথপুরে সকাল থেকেই বিপুল সংখ্যক উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রান চাঞ্চল্যের সৃষ্টি হয়। পাশাপাশি আওয়ামী লীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দেয়।
উপজেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আসা দলীয় নেতা কর্মীদের স্বতস্ফূর্ত অংশ গ্রহনে যুবলীগের আয়োজনে নির্বাচনের প্রথম প্রস্তুতি সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনসাধারনের অংশ গ্রহনে পুরো পৌর শহর লোকে লোকারন্য হয়ে পড়ে। শহরের প্রধান নির্বাচনী কার্যালয় সহ আশ পাশে হাজারো নেতাকর্মীর নৌকা নৌকা শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহর।
সভা শেষে সংসদ সদস্য প্রার্থী প্রতিমন্ত্রী এম এ মান্নান নির্বাচনী প্রধান কার্যালয়ের আশে পাশে ব্যবসা প্রতিষ্টান ও জনসাধারনের সাথে কোশল বিনিময় করেন এবং পরে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মকবুল হোসেন ভুঁইয়ার আমন্ত্রনে তার মালিকানাধীন মাহিমা রেস্টুরেন্টে মধ্যহৃভোজ শেষে দক্ষিন সুনামগঞ্জের উদ্দেশ্যে জগন্নাথপুর ত্যাগ করেন।
জগন্নাথপুর টুডে/ বি ডি নাথ