০৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সাঈদা মুনা তাসনিমের যোগদান

  • Update Time : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮
  • / 971

লন্ডন অফিস:
লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে শুক্রবার সাঈদা মুনা তাসনিম যোগদান করেছেন। সাঈদা মুনা তাসনিম যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে প্রথম নারী হাইকমিশনার। এর আগে সাঈদা মুনা তাসনিম থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

তিনি বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন। শুক্রবার (৩০ নভেম্বর ) ঢাকায় প্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর

১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃ প্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

সাঈদা মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সাইন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন।

জগন্নাথপুর টুডে/১৮

Please Share This Post in Your Social Media

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে সাঈদা মুনা তাসনিমের যোগদান

Update Time : ০৪:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ ডিসেম্বর ২০১৮