মো: আব্দুল হাই:-
দেশের যে কোন দুর্যোগময় মুহুর্তে সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্থদের সহায়তায় বিশেষ করে অসহায় দরিদ্র মানুষজনদের এবং আর্ত মানবতার সেবায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল অনন্য অবদান রাখছেন।
সাম্প্রতিক স্মরনকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়া সিলেট বিভাগের মহানগরী সহ চারটি জেলার বিভিন্ন উপজেলায় বন্যা দূর্গতদের পাশে রয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। ধারাবাহিক ত্রান সামগ্রী ও চিকিৎসা কার্যক্রমের অংশ হিসেবে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের বৃহত্তর গড়গড়ি গ্রাম এবং পার্শ্ববর্তী ছাতক উপজেলার বিভিন্ন গ্রামের সাড়ে ছয় শতাধিক বিভিন্ন বয়েসী নারী-পুরুষ, কিশোর-কিশোরী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।
সোমবার (২৫ জুলাই) জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মো: ফজলুর রহিম কায়সার, পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, প্রতিষ্ঠাতা পরিচালক বশির আহমদ, জগন্নাথপুর উপজেলার গড়গড়ি গ্রামের কৃতি সন্তান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম এ হান্নানের সার্বিক তত্ত¡াবধানে এই চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান কার্যক্রম সম্পন্ন করা হয়।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর ত্রান ও চিকিৎসা কার্যক্রমের আহবায়ক প্যাথলজী বিভাগের অধ্যাপক ডাক্তার নজরুল ইসলাম ভুইঁয়া, এনাটমী বিভাগের অধ্যাপক ডাক্তার আল মোহাইমিন ও চর্মরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার হিমাংশু শেখর দাস-এর নেতৃত্বে ফিজিওলজী বিভাগের অধ্যাপক ডাক্তার মাসুদুল আলম, সার্জারী বিভাগের ডাক্তার ইশফাক জামান সজিব, শিশু বিভাগের ডাক্তার আনওয়ার হোসেন, মেডিসিন ও কার্ডিওলজী বিভাগের ডাক্তার বিপ্রজিৎ দে, মেডিসিন বিভাগের ডাক্তার সৈয়দ তাসনুভ সামী, অবস্ এন্ড গাইনী বিভাগের ডাক্তার শঅন্তা রানী দত্ত, ডাক্তার মুনমুন পাল, মেডিসিন বিভাগের ডাক্তার মারজান আহমদ, ডাক্তান সনম, ডাক্তার শ্রীজনী, গাইনী বিভাগের ডাক্তার নাদিয়া, ডাক্তার রামিসা, চর্ম বিভাগের ডাক্তার সুমী সহ চিকিৎসক দল দিনব্যাপী সাড়ে ছয় শতাধিক বিভিন্ন বয়েসী রোগীদের চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর সানাওয়ার চৌধুরী, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইলিয়াছ আহমদ, গড়গড়ি প্রবাসী সংঘের সহ-অর্থ সম্পাদক হাজি ইউনুছ আলী, সদস্য রফিক উদ্দিন লিটন, লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন ভূইয়া, অভিভাবক সদস্য ক্বারী আব্দুল মজিদ, মুরব্বী জামদ আলী, শিক্ষানুরাগী আব্দুল জলিল মাষ্টার, আব্দুল মানিক মেম্বার, ইয়াছিন মিয়া, মাওলানা আব্দুর রউফ, আব্দুল হক, সুপার শাহিদুজ্জামান, নজরুল খান, খসরু মিয়া, মইজ উদ্দিন, সালা উদ্দিন,
হুশিয়ার আলী, ফারুক মিয়া, শামছুল হক, আব্দুল আলী, আব্দুর রকিব, আনসার মিয়া, সমাজকর্মী আব্দুল কয়েছ, শামসুজ্জামান শামীম, শাহ আলম, সাহেদ আহমদ, অ্যাডভোকেট সাহেদ ইকবাল সোহাগ, বিদালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান, সহ সকল শিক্ষকবৃন্দ এবং এলাকার বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বন্যা দুর্গত অসহায় দরিদ্র মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে মহা খুশী হয়েছেন। বন্যা দুর্গত এলাকায় চিকিৎসা সেবার পাশাপাশি খাদ্য সহায়তা কার্যক্রম চলমান থাকার কথা জানিয়েছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ত্রান সহায়তা ও চিকিৎসা কার্যক্রমের দায়িত্বশীল নেতৃবৃন্দরা।
Reporter Name 










