জগন্নাথপুর মৎস্য অফিসের উদ্যোগে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর

স্টাফ রিপোর্টারঃ-

জগন্নাথপুর উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে মৎস্যচাষীদের নিয়ে দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২২ ডিসেম্বর কমিউনিটি-বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ এন্ড একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় এবং মৎস্য অধিদপ্তর বাংলাদেশ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সহযোগিতায় এ সফর অনুষ্ঠিত হয়।

সফরকালে ২৫জন মৎস্যচাষীদের নিয়ে বাইক্কা বিল ও পার্শ্ববর্তী মৎস্য খামারে গমন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড: আল মিনান নূর,

মৌলভীবাজার জেলা  মৎস্য অফিসার ড: আরিফ হোসেন, শ্রীমঙ্গল উপজেলা মৎস্য অফিসার জয় ভৌমিক, জগন্নাথপুর উপজেলার মৎস্য অফিসার আল-আমীন, ও এফএও বাংলাদেশের প্রতিনিধ শাফি উল্লাহ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী সফরকালে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাবলী আলোচনা করা হয়। ###

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *