স্টাফ রিপোর্টার:-
জেল হত্যা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছেন বঙ্গবন্ধু আছেন বাংলার মানুষের হৃদয়ে, জাতির জনক শেখ মুজিবুর রহমানের উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং জাতীয় চার নেতার উত্তরসূরীরাও সরকারকে দেশ পরিচালনায় সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।
তিনি জেল হত্যা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রæরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় চার নেতাকে হত্যা করে একাত্তরের জ্বালা মিটিয়ে ছিল, ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলার মানুষই নয়, স্তম্ভিত হয়েছিল সমগ্র বিশ্ব। তিনি দেশের উন্নয়নের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান। 
আজ বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজি আব্দুল কাইয়ুম মশাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ। এসময় জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, যুগ্ম সম্পাদক সুজিত কুমার রায়, তথ্য ও গবেষনা সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী,
কার্যনির্বাহী কমিটির সদস্য আকমল খান, আফু মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম পীর, সুশান্ত কুমার রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুর,
পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সুহিন আহমদ দুদু, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের আজমল হোসেন মিঠু,পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সৈয়দ কলমদর, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য আওয়ামী লীগের সুজাত মিয়া, উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের সুফিয়া খানম সাথী,
পৌর যুবলীগের আকমল হোসেন ভুইয়া, রাজিব চৌধুরী বাবু, ছাত্রলীগের হাসান আদিল প্রমূখ। পরে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন এবং মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।